ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির বন্যাদুর্গতদের খোঁজ নিতে রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আসছে ডাক টাকা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ডিজিটাল আর্থিক সেবা প্রদান ব্যবস্থাপনা গড়ে তোলার মাধ্যমে নগদ লেনদেনকে ডিজিটাল লেনদেনে রূপান্তর করতে আসছে ডাক টাকা।

ডিজিটাল সেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে ডাক অধিদফতর ও ডি মানি (ডাক টাকা) বাংলাদেশ লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি স্মারক স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিরাপদ ও শক্তিশালী পেমেন্ট সার্ভিস প্লাটফরমের মাধ্যমে দেশের নাগরিকদের জন্য ডিজিটাল আর্থিক পরিবেশ গড়ে তোলা ডি মানির অন্যতম লক্ষ্য।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের উপস্থিতিতে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এই চুক্তি স্বাক্ষর করা হয়।

চুক্তিতে ডাক অধিদফতরের পক্ষে মহাপরিচালক এসএস ভদ্র ও ডি মানি বাংলাদেশ লিমিটিডের পক্ষে ভাইস চেয়ারম্যান সোনিয়া বশীর কবির চুক্তিতে স্বাক্ষর করেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. নূর-উর রহমান ও ডি মানির ব্যবস্থাপনা পরিচালক আরেফ বশীর এ সময় উপস্থিত ছিলেন।

যেসব সুবিধা পাওয়া যাবে

ডাক টাকার মাধ্যমে ডাক অধিদফতরের আর্থিক সেবার ডিজিটালাইজেশন, ডিজিটাল কমার্স পেমেন্ট, যাবতীয় ইউটিলিটি বিল, সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় সব ভাতা, সব ধরনের বৃত্তি, উপবৃত্তির টাকা গ্রহণ, যাবতীয় ঋণ, অনুদান ও সব ধরনের চার্জ, চালান জমা ও ক্ষতিপূরণের অর্থ ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা

আসছে ডাক টাকা

আপডেট টাইম : ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০