ঢাকা , সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসির ব্যালট প্রকল্পে ২০ লাখ ডলার দিচ্ছে কানাডা ৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং সতর্ক থাকতে হবে, আপনাদের রায়কে কেউ যেন পাল্টে দিতে না পারে: তারেক রহমান ২৪৪ কর্মকর্তাকে সহকারী কমিশনার পদে পদায়ন আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, নির্বাচন পর্যন্ত তা ধরে রাখতে চাই : মির্জা আব্বাস নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় : ডা. জুবাইদা রহমান কোদাল জিতলেই জিতে যাবে ধানের শীষ : তারেক রহমান ভোট নিয়ে সতর্ক করে পরীমণিকে হত্যার হুমকি ওসমান হাদির বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারীর পরিচয় নিয়ে বিভ্রান্তি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫৬৯৮

অবরোধেও বাস চালানোর সিদ্ধান্ত মালিক সমিতির

বিএনপি- জামায়াতের ডাকা পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যেও ঢাকাসহ সারাদেশে বাস-মিনিবাস চলাচলে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

মঙ্গলবার (১৪ নভেম্বর) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দেশের সড়ক পরিবহন মালিক-শ্রমিকরা বিএনপির ডাকা অবরোধ ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছে। জনগণের দুর্ভোগের কথা মাথায় রেখে মালিক-শ্রমিকরা অবরোধ উপেক্ষা করে রাস্তায় গাড়ি চালাবে।

এ সময় ঢাকাসহ সারা দেশে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি ও কোম্পানিভুক্ত মালিকদের অনুরোধ জানান খন্দকার এনায়েত উল্যাহ।

প্রসঙ্গত, পঞ্চম দফায় আবারও অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার বিরতি দিয়ে আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে আগামী শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে সড়ক-রেল-নৌপথে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ইসির ব্যালট প্রকল্পে ২০ লাখ ডলার দিচ্ছে কানাডা

অবরোধেও বাস চালানোর সিদ্ধান্ত মালিক সমিতির

আপডেট টাইম : ০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩