ঢাকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন প্রধানমন্ত্রী দেশকে তাঁর পিতার মতোই এগিয়ে নিয়ে যাচ্ছেন : ভূমিমন্ত্রী ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় মেসি গায়ে হলুদের অনুষ্ঠানে কিশোরকে কুপিয়ে হত্যা ঈদের ছুটি শেষে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য, কর্মকর্তা-কর্মচারীদের কুশল বিনিময়

ওসমান ফারুক ও মুসার যুদ্ধাপরাধের তদন্ত চলছে

বাঙালী কণ্ঠ নিউজঃ বিএনপি নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক এবং আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমন্বয়ক সানাউল হক।

আজ বৃহস্পতিবার সংস্থার রাজধানীর ধানমণ্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি।

সানাউল হক বলেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে নড়াইলে ১২ ও শেরপুরের নকলার চার জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। শিগগিরই প্রতিবেদন প্রসিকিউশন শাখার জমা দেয়া হবে।

তিনি আরও বলেন, নড়াইলে ১২ জনের মধ্যে পাঁচ জন ও নকলার চার জনের মধ্যে তিন জন গ্রেফতার হয়েছে। অন্যরা পলাতক রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সানাউল হক বলেন, পলাতকদের গ্রেফতারে সরকারের উদ্যোগ নিতে হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পলাতকদের গ্রেফতারে পুলিশের গাফিলতি না থাকলেও মনোযোগের অভাব রয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে।

সানাউল হক জানান, দুই মামলায় ১৬ জনের বিরুদ্ধে হত্যা, অপহরণ, অগ্নিসংযোগ, লুন্ঠণসহ মানবতাবিরোধী অপরাধের তথ্য পাওয়া গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন

ওসমান ফারুক ও মুসার যুদ্ধাপরাধের তদন্ত চলছে

আপডেট টাইম : ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭