ঢাকা , শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর জানালো মেডিকেল বোর্ড মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার রোমহর্ষক বর্ণনা দিলেন গৃহকর্মী আয়েশা এনসিপিতে আবারও ভাঙন, আসিফ-মাহফুজের বিচার চেয়ে প্রকাশ্যে তৃণমূল এনসিপি এবারের বিজয় দিবসে সর্ববৃহৎ পতাকা প্যারাস্যুটিং দেখবে বিশ্ব মা-মেয়েকে হত্যার ‘কারণ জানালেন’ গৃহকর্মী আয়েশা একের পর এক রিট-রাজপথে আন্দোলন অব্যাহত আইজিপি বাহারুলকে বরখাস্ত ও গ্রেফতার চেয়ে হাইকোর্টে রিট মেগা প্রজেক্টে নয়, আমরা শিক্ষার পেছনে টাকা খরচ করবো: তারেক রহমান বিএনপিকে যে নির্বাচনোত্তর রাজনীতি মোকাবেলা করতে হবে

পঞ্চম শ্রেণীর বৃত্তি নিয়ে সংকটে সরকার

পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা উঠিয়ে দিলে কোন পদ্ধতিতে বৃত্তি দেয়া হবে তা নিয়ে সংকটে পড়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগে পঞ্চম শ্রেণীতে আলাদা করে বৃত্তি পরীক্ষা নেয়া হলেও প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী চালুর পর থেকে এই পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকেই বৃত্তি দেয়া হচ্ছে।
১৮ মে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণিতে উন্নীত করার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের পর ৩১ মে পঞ্চম শ্রেণিতে সমাপনী পরীক্ষা না নেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরপরেই বৃত্তি দেয়া নিয়ে ধন্দে পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নীতি-নির্ধারকরা।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, পরীক্ষা উঠে গেলে বৃত্তির কী হবে অনেকেই জানতে চায়। আমি বলি, পরীক্ষাই নেই, সেখানে বৃত্তির কী আছে?
এদিকে পরীক্ষা বাতিলে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও চলতি বছর থেকেই এর বাস্তবায়ন চেয়েছেন অভিভাবকেরা।  বুধবার এ দাবিতে মানববন্ধন করেছেন রাজধানীর কয়েকটি কলেজের শিক্ষার্থীদের অভিভাবকরা।
এ বছরই প্রাথমিক সমাপনী পরীক্ষা তুলে দেয়া হবে কি না এমন প্রশ্নে ফিজার বলেন, এখনও সেই সিদ্ধান্তে আসতে পারেনি মন্ত্রণালয়। যদিও এই পরীক্ষা তুলে দিতে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে সমাপনী পরীক্ষার এখনও অনেক দেরি আছে। আমরা চেষ্টা করছি। তা বন্ধ করতে।
উল্লেখ্য, গত বছর প্রাথমিক সমাপনী পরীক্ষার ওপর ভিত্তি করে ট্যালেন্টপুল ও সাধারণ মিলে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

তিন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন

পঞ্চম শ্রেণীর বৃত্তি নিয়ে সংকটে সরকার

আপডেট টাইম : ০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০১৬