ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

দীপ্ত টিভির বর্ষপূর্তিতে গাইবেন মমতাজ

বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দীপ্ত টিভির প্রথম বর্ষপূর্তি হতে আগামীকাল ১৮ নভেম্বর। এই উপলক্ষে দীপ্ত টিভি ভবনে আয়োজন করা হয়েছে বর্ণিল সব আয়োজন।

তার মধ্যে থাকছে ফোক সম্রাজ্ঞী মমতাজের সংগীত পরিবেশনা। চ্যানেলটি থেকে জানা গেছে, আগামীকাল শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিট থেকে ‘ক্লোজআপ নিবেদিত দীপ্ত কনসার্ট’ অনুষ্ঠিত হবে। প্রথমে ওয়ালটন নিবেদিত ‘মেগা কুইজ’ বিজয়ীদের পুরস্কৃত করবেন কাজী মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান এবং আর বি গ্রুপের ডেপুটি ডিরেক্টর মোহম্মদ ফিরোজ আলম।

এরপর থাকছে তরুণ কণ্ঠশিল্পী মুহিন ও নিশীতার সংগীতায়োজন। থাকছে জনপ্রিয় শিল্পী পড়শীর গান। আর সব শেষে প্রধান আকর্ষণ হিসেবে থাকছে ফোক সম্রাজ্ঞী মমতাজের সরাসরি পরিবেশনা।

‘ক্লোজআপ নিবেদিত দীপ্ত কনসার্ট’ দীপ্ত টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে ১৮ নভেম্বর বিকাল ৫টা ৩০ মিনিট থেকে। এর বাইরে প্রচার হবে দীপ্ত টিভির নিয়মিত সব আয়োজন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

দীপ্ত টিভির বর্ষপূর্তিতে গাইবেন মমতাজ

আপডেট টাইম : ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০১৬