একক বা খণ্ড নাটকে একসঙ্গে তারিন ও অপূর্বকে অনেকবারই দেখা গেছে। জুটি হয়ে অপূর্বের সঙ্গে উর্মিলাকেও দেখা গেছে অনেক নাটকে। তবে এ তিন শিল্পীকে একসঙ্গে কোনো নাটকে দেখা যায়নি। এনটিভিতে প্রচার চলতি নজরুল ইসলাম রাজুর ‘সানফ্লাওয়ার’ ধারাবাহিকে এ তিন তারকা প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন। এতে অভিনয় প্রসঙ্গে তারিন বলেন, ‘নাটকটিতে অভিনয় করার কারণ হচ্ছে এর গল্প আমার কাছে খুবই ভালো লেগেছে। তাছাড়া এবারই প্রথম আমি নাটকে একজন ইলেকট্রিসিয়ানের চরিত্রে অভিনয় করেছি। যা সাধারণত ছেলেরাই করে থাকেন। যে কারণে এ চরিত্রটিতে অভিনয় করা আমার জন্য একটি চ্যালেঞ্জিং বিষয় ছিল। ’ অপূর্ব বলেন, ‘এমন অনেক ধারাবাহিক নাটকে অভিনয় করি যেসব নাটকের সম্পূর্ণ গল্প সম্পর্কে আমার জানা থাকে না। কিন্তু সানফ্লাওয়ার ধারাবাহিকটির গল্পের পুরোটাই আমার জানা। আমি জানি নাটকের কোন পর্যায়ে কী হবে না হবে। যখন শিল্পী তার চরিত্রের গন্তব্য পর্যন্ত জেনে কাজ করেন তখন কাজের প্রতি তার অগাধ ভালোবাসা থাকে। তাই সানফ্লাওয়ার ধারাবাহিকটির প্রতি রয়েছে আমার অন্যরকম ভালোবাসা’। উর্মিলা বলেন, ‘ধারাবাহিকটিতে কাজ করে দারুণ লাগছে। আমরা একটা পরিবারের মতো হয়ে গেছি। প্রচারে আসার পর থেকে দারুণ সাড়াও পাচ্ছি এর জন্য।’ নাটকটি প্রতি সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে এনটিভিতে প্রচার হচ্ছে। প্রসঙ্গত, তারিন ‘আমাদের হাটখোলা’ এবং ‘ল্যাম্পপোস্ট’ নামে আরও নতুন দুটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। অন্যদিকে নিয়মিত নাটকে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেন অপূর্ব। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘গ্যাংস্টার রিটার্নস’ গত বছর মুক্তি পায়। চলতি বছর নতুন আরেকটি চলচ্চিত্রে অভিনয়ের কথা রয়েছে। তবে তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। এছাড়াও আসন্ন ঈদ নাটকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এ তারকা।
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক
বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী
আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী
জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী
মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী
বৈশাখী সাজে শোবিজ তারকারা
জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী
হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’
কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী
এই প্রথম এক নাটকে ওরা তিনজন
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭
- 508
Tag :
জনপ্রিয় সংবাদ


























