ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

অধিগ্রহণভুক্ত এলাকার জনভোগান্তি দূর করতে ভূমিমন্ত্রীর নির্দেশ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ আগামী সাত কর্মদিবসের মধ্যে রাজধানীর জোয়ারসাহারা, বাড্ডাসহ অন্যান্য মৌজার অর্ধশতাব্দির অধিগ্রহণভুক্ত এলাকার জনভোগান্তি দূর করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন।

বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহত্তর ঢাকার বাড্ডা, জোয়ারসাহারা, ভাটারা, ভোলা ও সুতিভোলা মৌজার হুকুমদখলকৃত জমি হতে ১৩৮৫.২৫ একর জমি প্রত্যর্পণ সংক্রান্ত মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নে ঢাকা জেলার এল.এ. কেস নং-১৩৮/৬১-৬২, ৯১/৫৭-৫৮ ও ২৩/৬৬-৬৭ এর সম্পত্তি অবমুক্তি সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে ভূমিমন্ত্রী এই নির্দেশ দেন।

সভায় অন্যান্যের মধ্যে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমি সচিব ড. মুজিবুর রহমান হাওলাদার, গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম হোসেন, রাজউক চেয়ারম্যান এম. বজলুল করিম চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার সরকার জনভোগান্তিতে বিশ্বাসী নয়। আমি রাজধানী জোয়ারসাহারা, বাড্ডাসহ অন্যান্য মৌজার দীর্ঘ ৫৬ বছরের অধিগ্রহণভুক্ত এলাকার অচলাবস্থা নিরসনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিচ্ছি। আগামি সাত কর্মদিবসের মধ্যে অধিগৃহীত জায়গার গেজেট নোটিফিকেশন জারিরও নির্দেশ দিচ্ছি।’

শামসুর রহমান শরীফ বলেন, আইনসঙ্গত, ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নিতে হবে। সিন্ডিকেট তৈরি করে টাকা পয়সা লেনদেনের সুযোগ বন্ধ করতে হবে। সরকার চায় এদেশের মানুষ যেন অসহায় না হয়। এমন কিছু যাতে না করা হয়, যার সুযোগে অন্য স্বার্থান্বেষী মহল অবৈধ কিছু করার সুযোগ নেয়। মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে মানুষের ভোগান্তি বাড়ছে। জনস্বার্থে এ জটিলতার নিরসন অতি দ্রুত বাস্তবায়ন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

অধিগ্রহণভুক্ত এলাকার জনভোগান্তি দূর করতে ভূমিমন্ত্রীর নির্দেশ

আপডেট টাইম : ০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০১৭