ঢাকা , শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর জানালো মেডিকেল বোর্ড মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার রোমহর্ষক বর্ণনা দিলেন গৃহকর্মী আয়েশা এনসিপিতে আবারও ভাঙন, আসিফ-মাহফুজের বিচার চেয়ে প্রকাশ্যে তৃণমূল এনসিপি এবারের বিজয় দিবসে সর্ববৃহৎ পতাকা প্যারাস্যুটিং দেখবে বিশ্ব মা-মেয়েকে হত্যার ‘কারণ জানালেন’ গৃহকর্মী আয়েশা একের পর এক রিট-রাজপথে আন্দোলন অব্যাহত আইজিপি বাহারুলকে বরখাস্ত ও গ্রেফতার চেয়ে হাইকোর্টে রিট মেগা প্রজেক্টে নয়, আমরা শিক্ষার পেছনে টাকা খরচ করবো: তারেক রহমান বিএনপিকে যে নির্বাচনোত্তর রাজনীতি মোকাবেলা করতে হবে

বাজেটে বাড়ছে হিজড়াদের বিশেষ ভাতা

নতুন বাজেটে বাড়ছে হিজড়াদের ভাতা। তাদের সমাজে অন্তর্ভুক্ত করার দাবি ক্রমেই জোরালো হচ্ছে।  এরই মধ্যে তাদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতিও দিয়েছে সরকার।  এবার বাড়ানো হচ্ছে তাদের বিশেষ ভাতা।

হিজড়াদের জীবন মান উন্নয়নে বিশেষ ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।  বৃহস্পতিবার জাতীয় সংসদে দেয়া বাজেট বক্তৃতায় এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

অর্থমন্ত্রী সামাজিক সুরক্ষার আওতায় হিডড়াদের পাশাপাশি বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ৫ শতাংশ বৃদ্ধি করে ৩১ লাখ ৫০ হাজার করার প্রস্তাব করেন।

সেইসঙ্গে ভাতার হার ১০০ টাকা

বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব করেন তিনি।  বিধবা স্বামী নিগৃহীতা, দুস্থ মহিলা ভাতার হার ১০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ১০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা ৪০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব করেন তিনি।

সামাজিক সুরক্ষার আওতায় বিধবা স্বামী নিগৃহীতা, দুস্থ মহিলা ভাতাভোগীর সংখ্যা বাড়িয়ে ১১ লাখ ৫০ হাজারে উন্নীত করা; ভিজিডি কর্মসূচিতে দুস্থ মহিলার সংখ্যা ২ লাখ ৫০ হাজার থেকে বাড়িয়ে ১০ লাখে উন্নীত করা; মাতৃত্বকালীন ভাতাভোগীর সংখ্যা ৯০ শতাংশ বাড়িয়ে ৫ লাখে উন্নীত করা; সব পৌরসভায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচি সম্প্রসারণের মাধ্যমে মোট ১ লাখ ৮০ হাজার ৩০০ মাকে ভাতার আওতায় আনা; অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ২৫ শতাংশ বাড়িয়ে ৭ লাখ ৫০ হাজারে উন্নীত করারও প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের তহবিলে আরো ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বরাদ্দ ১০ কোটি থেকে বাড়িয়ে ১৫ কোটি টাকা; ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের আর্থিক সহায়তা কর্মসূচি বরাদ্দ ২০ কোটি থেকে বাড়িয়ে ৩০ কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

তিন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন

বাজেটে বাড়ছে হিজড়াদের বিশেষ ভাতা

আপডেট টাইম : ০৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০১৬