ঢাকা , শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর জানালো মেডিকেল বোর্ড মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার রোমহর্ষক বর্ণনা দিলেন গৃহকর্মী আয়েশা এনসিপিতে আবারও ভাঙন, আসিফ-মাহফুজের বিচার চেয়ে প্রকাশ্যে তৃণমূল এনসিপি এবারের বিজয় দিবসে সর্ববৃহৎ পতাকা প্যারাস্যুটিং দেখবে বিশ্ব মা-মেয়েকে হত্যার ‘কারণ জানালেন’ গৃহকর্মী আয়েশা একের পর এক রিট-রাজপথে আন্দোলন অব্যাহত আইজিপি বাহারুলকে বরখাস্ত ও গ্রেফতার চেয়ে হাইকোর্টে রিট মেগা প্রজেক্টে নয়, আমরা শিক্ষার পেছনে টাকা খরচ করবো: তারেক রহমান বিএনপিকে যে নির্বাচনোত্তর রাজনীতি মোকাবেলা করতে হবে

৫০০ টাকার বিনিময়ে বউকে বন্ধক রাখল স্বামী

ব্যাঙ্কে সোনা বাঁধা রাখুন, ধারে টাকা পাবেন। মহাজনের কাছে জমি বাঁধা রাখুন, ধারে টাকা পাবেন। বাড়ি, গাড়ি, বাসন-কোসন প্রয়োজন পড়লে সবকিছুই বাঁধা রাখতে পারেন। কিন্তু তা বলে বউ ! বলি বউকে বন্ধক রাখার কথা শুনেছেন কখনও।

এযুগে সবই হয়। তাই বউকে বাঁধা রাখার মতো ঘটনাও ঘটে। নববিবাহিত স্ত্রীকে বন্ধক রেখেছে যে ‘কীর্তিমান’,তার নাম লিটন আলি ওরফে ফকির। ঘটনা বাংলাদেশের নীলফামারি জেলার সৈয়দপুরের তেলিপাড়া গ্রামের।

স্থানীয় সূত্রে খবর, প্রথম স্ত্রীকে ফাঁকি দিয়ে ফকির দ্বিতীয় বিয়ে করে। শুরু করে সংসারও। সোহাগে-আদরে-ঝগড়ায় যখন সংসারের বেশ বাড়বাড়ন্ত, প্রথম স্ত্রী জানান, বাড়ি আসবেন তিনি। ব্যাস, মাথায় হাজার ফিটের পাহাড় ভেঙে পড়ে ফকিরের। এবার কী হবে ?

বিদ্যুতের চমকানির মতো বুদ্ধি খেলে যায় ফকিরের মাথায়। আজব মতলব আঁটে ফকির। পরিচিত একজনের কাছে বউকে বন্ধক রাখার ছক কষে সে। যেমনি ভাবা তেমনি কাজ। এমনি এমনি নয় কড়কড়ে ৫০০ টাকা নিয়ে বউকে বন্ধক রেখে ঘরে ফিরে আসে সে।

ছবি এখনও বাকি। কিছুদিন পর বউকে ফিরিয়ে আনতে গিয়ে মাথায় হাত ফকিরের। বউ যে বলে আর ফিরবে না। কেন, বউকে যার কাছে বন্ধক দিয়ে এসেছিল ফকির, তার সঙ্গেই স্ত্রীর এখন ভাব-ভালোবাসা। বিপত্নীক ওই ব্যক্তিকেই বিয়ে করতে চান তিনি। ব্যক্তিও সুযোগ ছাড়তে নারাজ। আসলের সঙ্গে সুদ আর কেই বা ছাড়তে চায় বলুন !

ঘটনায় এলাকাতেও বেশ তোলপাড়। এলাকার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য আফজ়ল হোসেন বলেন, “লিটন ফকিরের অপরাধ অমার্জনীয়। তাঁর বউ যা করেছে, তাও ঠিক হয়নি। বিয়ে না করে সে কীভাবে অন্যের বাড়িতে আছে, তাও বোধগম্য নয়।”
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

তিন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন

৫০০ টাকার বিনিময়ে বউকে বন্ধক রাখল স্বামী

আপডেট টাইম : ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০১৬