ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

ছাত্রলীগের রামদা মিছিল

ছাত্রদলের বিক্ষোভ মিছিলের প্রতিবাদ জানাতে গিয়ে নেত্রকোনার কেন্দুয়ায় রামদা মিছিল করেছে ছাত্রলীগ। রোববার দুপুরে কেন্দুয়া পৌর শহরে এ মিছিল বের করা হয়। ছাত্রলীগ নেতারা জানান, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলের প্রতিবাদে ছাত্রলীগ এ রামদা মিছিল করেছে।

জানা গেছে, সকাল সাড়ে এগারোটার দিকে ছাত্রদল নেতা এম. এ মতিন রুমেনের নেতৃত্বে পৌর শহরের সাউদপাড়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে খাদ্য গুদাম সংলগ্ন মোড়ে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন এম. এ মতিন রুমেন। অপরদিকে ছাত্রদল নেতা আতাউল হক মিন্টুর নেতৃত্বে সাড়ে বারোটার দিকে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে রিপোর্টার্স ক্লাবের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন আতাউল হক মিন্টু।

এদিকে ছাত্রদলের বিক্ষোভ মিছিলের প্রতিবাদে দুপুর দেড়টার দিকে পৌর শহরে এক রামদা মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল শেষে চাল মহালে এক সমাবেশে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান ভুঁইয়া, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ভূঞা জুয়েল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম ভূঞা প্রমুখ।

এ ব্যাপারে স্থানীয় ছাত্রলীগ নেতা আপেল মাহমুদ রামদা নিয়ে মিছিলের কথা অস্বীকার করে বলেন, আমরা ছাত্রদলের অশান্তি সৃষ্টির বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিল করেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

ছাত্রলীগের রামদা মিছিল

আপডেট টাইম : ০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০১৬