ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

এই গরমে ঠান্ডা ঠান্ডা

গরমে শরীর ঠান্ডা ও সতেজ রাখবে এই ৫ পানীয়

বৈশাখ আসার আগে অনেকটাই গরম পড়ে গেছে। ফ্রিজে বরফ ও ঠান্ডা পানি রাখা শুরু করেছেন অনেকে। এ সময় বাইরে থেকে ঘরে ফিরে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে মন চায়, তাই না? গরমে খেলে আরাম পাবেন, এমন তিনটি শরবতের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

কাঁচা আমের শরবত

উপকরণ

কাঁচা আম ২ থেকে ৩ পিস, চিনি আধা কাপ, বিট লবণ আধা চা-চামচ, সরিষাবাটা আধা চা-চামচ, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ২-৩টি এবং বরফের কুচি প্রয়োজনমতো।

প্রণালি

কাঁচা সবুজ আমের খোসা ফেলে পাতলা করে কেটে নিন। পরে বরফের কুচি ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। এবার বরফের কুচি দিন। ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত।

লেমন ললি

উপকরণ

পানি ২ কাপ, লেবুর রস ৪ টেবিল চামচ, লেমন এসেন্স ৩ ফোঁটা, চিনি আধা কাপ, খাবার উপযোগী সবুজ রং সামান্য, জেলেটিন ১ চা-চামচ, লবণ ১ চিমটি।

প্রণালি

পানি, চিনি, লেবুর রস, সবুজ রং ও লেমন এসেন্স, জেলটিন—সব একসঙ্গে মিলিয়ে আইসক্রিমের বাক্সে বসাতে হবে। এরপর ডিপ ফ্রিজে রাখতে হবে ২৪ ঘণ্টা। জমে গেলে পরিবেশন করুন।

বেলের শরবত

উপকরণ

পাকা বেল ২টি, চিনি বা গুড় আধা কাপ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, লবণ ১ চিমটি, পানি এক লিটার এবং আইস কিউব প্রয়োজনমতো।

প্রণালি

পাকা বেল ফাটিয়ে চামচ দিয়ে ভেতরের অংশ বের করে নিন। পানি দিয়ে বেল ভালো করে চটকে ছেঁকে নিন। ছেঁকে নেওয়া এই পানিতে চিনি বা গুড়, গুঁড়া দুধ ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বেলের শরবত। এবার গ্লাসে আইস কিউব দিয়ে পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

এই গরমে ঠান্ডা ঠান্ডা

আপডেট টাইম : ০৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬