জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচদিন ধরে অবস্থান করেছে প্রেমিকা। আর প্রেমিকার উপস্থিতি টের পেয়ে প্রেমিক পালিয়েছে। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। জানা যায়, উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের দক্ষিন কাঠারবিল গ্রামের আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্স পাশ রফিকুল ও একই গ্রামের আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজের অনার্সের শিক্ষার্থী ছাবিনার মধ্যে ছয় বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। প্রেমিক রফিকুল বিয়ের প্রলোভন দিয়ে বেশ কিছুদিন ধরে প্রতারণা করে আসছে। এর পর গত শনিবার রাতে বিয়ের দাবিতে ছাবিনা রফিকুলের বাড়িতে চলে আসে। এ সময় প্রেমিকার উপস্থিতি টের পেয়ে রফিকুল পালিয়ে যায়। ছাবিনার মামা নুর ইসলাম জানান, পাঁচ দিন ধরে খেয়ে না খেয়ে রফিকুলের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছেন। প্রেমিকের মা ছাবিনাকে মারধর করে তাড়ানোর চেষ্টা করে। রফিকুলের বড়ভাই হাবিবুর বলেন, বিষয়টি মিমাংসার চেষ্টা করা হচ্ছে। স্থানীয় লোকজন জানায়, রফিকুলের পরিবারটি প্রভাবশালী হওয়ায় বিয়ের ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না।
সংবাদ শিরোনাম :
এক শ্রেণির রাজনৈতিক দল সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে : মির্জা আব্বাস
হরমুজ প্রণালিতে মাইন স্থাপন, ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উ. কোরিয়া
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না এবার শিক্ষাগত যোগ্যতা
অনিশ্চয়তায় বাংলাদেশি শ্রমিকদের ভবিষ্যৎ
নতুন সংসদের যাত্রা শুরু স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ
ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক
গণমাধ্যমের স্বাধীনতায় অবনতির শীর্ষে যুক্তরাষ্ট্র
তদবিরের জন্য কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে না যেতে আইজিপির নির্দেশ
প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে আলভীর বিস্ফোরক দাবি
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার ৫দিন, পালিয়েছে প্রেমিক
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০১৬
- 518
Tag :
জনপ্রিয় সংবাদ



























