ঢাকা , বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার আহ্বান সিইসির কাতারে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন যুক্তরাষ্ট্রের দেশের শীর্ষ আলেমদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা ঐতিহাসিক নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারেক রহমান অবৈধ অনুপ্রবেশ, পল্লবীতে জামায়াতের পোলিং অফিসারসহ ২ জনের কারাদণ্ড বিএনপি জোট ১৭১, জামায়াত জোট ৩৫টি আসনে এগিয়ে; ৮৬টিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের ব্যাগে মিললো ৭৪ লাখ টাকা মেটা-ইউটিউবের বিরুদ্ধে ঐতিহাসিক মামলার বিচার শুরু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে বিএনপি আলেমরা যে কারণে জামায়াতকে ভোট দিতে নিষেধ করছেন

ওবামাকে বানর হিসেবে দেখানো ভিডিও সরাল হোয়াইট হাউজ

যুক্ররাষ্ট্রের ডেমোক্র্যাটিক সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে বানর হিসেবে উপস্থাপন করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েছে হোয়াইট হাউজ। বিতর্কের পর ভিডিওটি সরিয়ে নেওয়া হয় এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও পোস্টটির নিন্দা জানান।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভিডিওটি প্রথমে ট্রাম্পের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করা হয়। এতে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের পরাজয়কে ‘জালিয়াতির ফল’ বলে দাবি করা হয়। ভিডিওটির শেষ অংশে একটি বানরের নাচের দৃশ্য দেখানো হয়, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট ওবামার মুখ বসানো হয়েছিল।
ভিডিওটি প্রকাশের পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। আফ্রিকান বংশোদ্ভূতদের মানবিক মর্যাদা ক্ষুণ্ন করার অভিযোগ তোলা হয়। এমনকি রিপাবলিকান দলের ভেতর থেকেও এর নিন্দা জানানো হয়।
প্রথমে হোয়াইট হাউজ পোস্টটির পক্ষে অবস্থান নিলেও শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোরে, প্রকাশের প্রায় ১২ ঘণ্টা পর ভিডিওটি সরিয়ে ফেলা হয়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি পোস্টটির নিন্দা জানান।
হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানান, একজন কর্মী ভুলবশত ভিডিওটি পোস্ট করেছিলেন। পরে সেটি সরিয়ে নেওয়া হয়।
এ ছাড়া ট্রাম্পের এক উপদেষ্টা রয়টার্সকে জানান, ভিডিওটি পোস্ট করার আগে প্রেসিডেন্ট ট্রাম্প সেটি দেখেননি। পরে বিষয়টি জানার পর তিনি ভিডিওটি সরিয়ে ফেলার নির্দেশ দেন।
উভয় কর্মকর্তাই নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেন। হোয়াইট হাউজ জানায়নি, কোন কর্মী এই পোস্টের সঙ্গে জড়িত ছিলেন। তবে ট্রাম্পের উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, ট্রাম্পের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে খুব সীমিতসংখ্যক সিনিয়র সহকারীরই প্রবেশাধিকার রয়েছে।
এদিকে হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লিভিট ভিডিওটি সরানোর কয়েক ঘণ্টা আগেও সমালোচনার প্রতিক্রিয়াকে ‘মিথ্যা ক্ষোভ’ বলে মন্তব্য করেছিলেন।
ওবামা পরিবারের একজন মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ট্রাম্পের বিরুদ্ধে অতীতেও বর্ণবাদী বক্তব্য ও আচরণের অভিযোগ রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে একটি বিতর্কিত ও মিথ্যা ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করে আসছেন—যেখানে দাবি করা হয়, বারাক ওবামা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেননি। বৃহস্পতিবার এক বক্তব্যে ট্রাম্প ওবামাকে ‘খুব খারাপ’ ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলেন, তিনি দেশকে বিভক্ত করেছেন।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার আহ্বান সিইসির

ওবামাকে বানর হিসেবে দেখানো ভিডিও সরাল হোয়াইট হাউজ

আপডেট টাইম : ০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬