ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

বিলের ঘাসে লেখা জীবন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিলেরঘাট এলাকা। ভোরের আলো ফোটার আগেই দিন শুরু হয় আলাল উদ্দিনের। কুয়াশা ভেজা সকালে লাঠি হাতে গরুর পাল নিয়ে যখন তিনি মাঠের দিকে হাঁটতে শুরু করেন, তখন যেন গ্রামবাংলার বহু পুরনো এক ছবিই জীবন্ত হয়ে ওঠে। চারদিকে বিস্তীর্ণ সবুজ বিল।

নরম ঘাসে ঢাকা চারণভূমি। সেই মাঠজুড়ে ছড়িয়ে থাকে গরুর পাল। এই প্রকৃতির মাঝেই কেটে গেছে আলালের জীবনের ৫০ বছর।
বয়স এখন সত্তর ছুঁই ছুঁই। শরীর আর আগের মতো সায় দেয় না, কিন্তু কাজের প্রতি তাঁর আগ্রহে ভাটা পড়েনি। ভোরে গরুর পাল নিয়ে বের হওয়া আর সন্ধ্যায় ফিরে আসা—এই ছন্দেই কেটে যাচ্ছে দিন। রোদ, বৃষ্টি, ঝড়—যা-ই হোক না কেন, এই রুটিনের হেরফের নেই।
বিলের মাঠে গরুগুলো যখন নিশ্চিন্তে ঘাস খায়, আলাল তখন দূরে বসে আকাশের পানে তাকিয়ে থাকেন, আবার কখনো গরুগুলোর দিকে সতর্ক নজর রাখেন।তবে আলালের জীবন সবসময় এমন ছিল না। অভাব তাকে শৈশবেই দাঁড় করায় কঠিন বাস্তবতার মুখোমুখি। বাবা ছিলেন কৃষক। প্রাথমিকের গণ্ডি পেরোতে পারেননি আলাল।

অন্যের গরু চড়ানোই হয়ে ওঠে কাজ। এভাবে তিলে তিলে সঞ্চয় করা টাকায় কিনে নেন গাভী। সেটিই আলালের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। গাভীর দুধ বিক্রি করে ধীরে ধীরে অভাব ঘোচাতে থাকেন। এখন তাঁর গোয়ালে ১০টি গরু। আলাল জানান, দুধ বিক্রি করেই সংসার চলে। আর যখন কোনো বাছুর বড় হয়ে ওঠে, তখন সেটি বিক্রি করলে একসঙ্গে কিছু টাকা হাতে আসে। এভাবেই বছরে প্রায় তিন লাখ টাকার মতো আয় হয় তাঁর। এই আয় দিয়েই তিন সন্তানকে পড়িয়েছেন।প্রাকৃতিক ঘাসেই গরুর খাবারের চাহিদা পূরণ হওয়ায় আলালকে খুব একটা পয়সা খরচ করতে হয় না। খড়, খৈল বা ভুসির মতো গোখাদ্য কিনতে না হওয়ায় খরচ কম। আর সেখানেই তাঁর লাভের পথ তৈরি হয়।

স্থানীয় মানুষের কাছে আলাল শুধু এক রাখাল নন, বরং গ্রামবাংলার চিরায়ত জীবনের এক প্রতীক। আধুনিকতার ছোঁয়ায় অনেক পেশাই বদলে গেছে, অনেক মানুষ শহরমুখী হয়েছে, আলাল এখনো বিলের মাঠে গরুর পাল নিয়ে হাঁটেন একই ছন্দে, একই ধৈর্যে। বিলের সবুজ ঘাস, গরুর পাল আর লাঠি হাতে আলালের ধীরপায়ে হাঁটা—এই দৃশ্যে লুকিয়ে আছে, প্রকৃতির সঙ্গে মিশে থাকা মানুষের জীবন। সংগ্রাম থাকলেও তাতে আছে তৃপ্তি, আছে নিজের পরিশ্রমে বাঁচার এক নিঃশব্দ গর্ব।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

বিলের ঘাসে লেখা জীবন

আপডেট টাইম : ০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬