ঢাকা , রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের নির্দেশে ওসমান হাদির চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দিলেন ব্যবসায়ী ফাহিম আমাদের ইসলাম ও মওদুদীর ইসলাম এক নয় নির্বাচনে অংশ নিলেও জামায়াত একটি আসনও পাবে না: আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী সুদানের আবেইতে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত তারেক রহমানের সময়োপযোগী ও সাহসী সিদ্ধান্ত দেশের ৯৬ ভাগ ইন্টারনেট ব্যবহারকারী এআই ব্যবহার করেন সপ্তাহজুড়ে শৈত্যপ্রবাহে কাঁপবে ৪ থেকে ৫ জেলা হাদিকে নিয়ে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম হলুদ সরিষা ফুলে ভরে উঠেছে মাঠ, কৃষকের বাড়তি লাভের আশা দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ হাদির উপর গুলি, নির্বাচন হবে কিনা তা নিয়ে আশঙ্কা: বদিউল আলম মজুমদার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুই ভাগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভাগ করে দুটি বিভাগ করা হয়েছে। একটি জননিরাপত্তা বিভাগ এবং অন্যটি সুরক্ষা সেবা বিভাগ। এই দুটি বিভাগে মোট ৪৯৩টি পদে কর্মকর্তা-কর্মচারীরা কাজ করবেন। কাজের চাপ কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ দুটি বিভাগ ভাগসংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

এর মধ্যে জননিরাপত্তা বিভাগের অধীনে রাজনৈতিক ও আইসিটি, পুলিশ,

আনসার ও সীমান্ত, আইন ও শৃঙ্খলা, প্রশাসন ও অর্থ এবং উন্নয়ন বিভাগ রয়েছে। সুরক্ষা সেবা বিভাগের অধীনে নিরাপত্তা ও এনটিএমসি (ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার), অগ্নি ও মাদকদ্রব্য, আইন ও শৃঙ্খলা, বহিরাগমন, কারা ও সমন্বয়, প্রশাসন ও অর্থ এবং উন্নয়ন বিভাগ থাকবে। জননিরাপত্তা বিভাগে ১৬৩টি পদ এবং সুরক্ষা সেবা বিভাগে ২৪৩ পদ সৃজন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, বিভাগ ভাগ করার পাশাপাশি এটা অর্থ বিভাগের সম্মতি গ্রহণসহ বিধিগত সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটি এবং প্রধানমন্ত্রীর অনুমোদন নিতে হবে।

অনেক দিন ধরেই এ দুটি বিভাগ ভাগ করার কথা চলছিল। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ–সংক্রান্ত চিঠি পাঠাল। বিভাগ দুটি গঠিত হলে দুই বিভাগে দুজন সচিব দায়িত্ব পালন করবেন।-প্রথম আলো

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের নির্দেশে ওসমান হাদির চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দিলেন ব্যবসায়ী ফাহিম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুই ভাগ

আপডেট টাইম : ০৫:১২ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০১৬