ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

নায়িকা হলেন দর্শক

বাঙালী কণ্ঠ নিউজঃ ‘নোলক’ ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা। দর্শক সারিতে বসে সবাইকে সঙ্গে নিয়ে সিনেমাটি দেখলেন চিত্রনায়িকা ইয়াসমিন হক ববি। এতে তিনি নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। মঙ্গলবার বিকেলে নগরীর ফিনলে স্কয়ার সিলভার স্ক্রিন সিনেপ্লেক্সে ববি উপস্থিত হন।

এ সময়  তার সঙ্গে ছিলেন ছবির প্লেব্যাক সিঙ্গার তাসনিম আনিকা, অভিনেতা ও মডেল খালেদ হোসেন সুজন, রাইজিংবিডি’র চট্টগ্রাম ব্যুরো প্রধান রেজাউল করিম, সিলভার স্ক্রিন সিনেপ্লেক্সের ব্যবস্থাপক ফাতিমা দিবা। এছাড়াও সিনেমাটির প্রোডাকশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘নোলক’ দেখতে এসে নায়িকাকে কাছে পেয়ে দর্শক অভিভূত হন। তারা প্রিয় নায়িকার সঙ্গে সেলফি তুলতে ভিড় করেন। ববি প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি দর্শকদের সাড়া পেয়ে ভীষণ আনন্দিত। দর্শক এই ছবিটি পছন্দ করেছেন। পরিবারের সবাইকে নিয়ে হলে আসছেন ছবি দেখতে। এটি সব শ্রেণীর দর্শকদের উপযোগী মৌলিক গল্পের একটি সিনেমা। যারা এখনো ছবিটি হলে গিয়ে দেখেন নি তাদের সবাইকে হলে গিয়ে ছবি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’

ছবিটি মুক্তি পাওয়ার হর হলবিমুখ দর্শক হলমুখী হয়েছে মন্তব্য করে ববি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আপনারা যদি এই ছবির মৌলিকত্ব ও ইতিবাচক দিকগুলো তুলে ধরেন তাহলে দর্শক আরো বেশি ছবি দেখতে হলে আসবে।’

‘নোলক’ ঈদুল ফিতরে দেশের ৭৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

নায়িকা হলেন দর্শক

আপডেট টাইম : ১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯