আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন পিছিয়েছে। আগামী ২২ ও ২৩ অক্টোবর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে ১০ ও ১১ জুলাই সম্মেলন হওয়ার কথা ছিল।
শনিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 





















