ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের খরচ বাঁচাতে নিজ বাসায়ই থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর দুই ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলির প্রজ্ঞাপন জারি মূল্যস্ফীতি কিছুটা কমেছে র‌্যাব বিলুপ্তি সংক্রান্ত সিদ্ধান্ত বাহিনী নয়, নেবে সরকার: র‌্যাব মহাপরিচালক সোমবারের মধ্যে ইরানের সঙ্গে চুক্তির ‘ভালো সম্ভাবনা’ রয়েছে : ট্রাম্প গণমাধ্যমকে খবরের ফ্যাক্ট চেকিং নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী সংসদ সচিবালয় কমিশন গঠন সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি ৯টা-৪টা, সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধ যুক্তরাষ্ট্রের ২ যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান; পরমুহূর্তেই ইসরায়েলে অপ্রতিরোধ্য ক্লাস্টার বোমা হামলা, চাকুরীচ্যুত হল মার্কি ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে হামের টিকা দেওয়া হবে

রাজধানীতে বিজিবি মোতায়েন

বাঙালী কণ্ঠ ডেস্কঃ আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে নিরাপত্তার অংশ হিসেবে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ৬৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর থেকে তাদের মোতায়েন করা হয়। তারা ভোটের আগে ও পরে মোট চারদিন দায়িত্ব পালন করবেন। এবারের নির্বাচনে সব বাহিনী মিলে মোট ৫০ হাজারের মতো ফোর্স নিয়োজিত থাকবে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এবারের নির্বাচনে প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণ হবে। আজ (বৃহস্পতিবার) মধ্যরাতে শেষ হচ্ছে নির্বাচনের প্রচারণার সময়। ১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

এরআগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম জানান, বৃহস্পতিবার থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও মাঠে থাকবেন। প্রতিটি ওয়ার্ডের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুইটি ওয়ার্ডের জন্য একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকছেন।

এ নির্বাচনে শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি নিয়োগে সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ কেন্দ্রে ১৬ জন করে ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৮ জন করে নিরাপত্তা সদস্য নিয়োজিত থাকবে। মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের দায়িত্ব পালন করবে পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসার, বিজিবি ও র্যাব। ইভিএমের কারিগরি সহায়তায় প্রতি ভোটকেন্দ্রে দুইজন করে সশস্ত্র বাহিনীর সদস্য নিয়োগ থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

রাজধানীতে বিজিবি মোতায়েন

আপডেট টাইম : ০৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০