ঢাকা , শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর জানালো মেডিকেল বোর্ড মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার রোমহর্ষক বর্ণনা দিলেন গৃহকর্মী আয়েশা এনসিপিতে আবারও ভাঙন, আসিফ-মাহফুজের বিচার চেয়ে প্রকাশ্যে তৃণমূল এনসিপি এবারের বিজয় দিবসে সর্ববৃহৎ পতাকা প্যারাস্যুটিং দেখবে বিশ্ব মা-মেয়েকে হত্যার ‘কারণ জানালেন’ গৃহকর্মী আয়েশা একের পর এক রিট-রাজপথে আন্দোলন অব্যাহত আইজিপি বাহারুলকে বরখাস্ত ও গ্রেফতার চেয়ে হাইকোর্টে রিট মেগা প্রজেক্টে নয়, আমরা শিক্ষার পেছনে টাকা খরচ করবো: তারেক রহমান বিএনপিকে যে নির্বাচনোত্তর রাজনীতি মোকাবেলা করতে হবে

বৃহস্পতিবার চার ঘণ্টা গ্যাস থাকবে না মিরপুরে

বাঙালী কণ্ঠ নিউজঃ  নির্মাণাধীন মেট্রোরেল প্রকল্পের আওতায় গ্যাসের পাইপলাইন স্থানান্তরের কারণে মিরপুরে আগামীকাল বৃহস্পতিবার চার ঘণ্টা গ্যাস থাকবে না।

বৃহস্পতিবার দুপুর ১টা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত গ্যাস সংযোগ বন্ধ থাকবে। এই নিয়ে প্রকল্পটির নির্মাণকাজের জন্য ষষ্ঠ দফায় এ এলাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।

আজ বুধবার তিতাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোরেল প্রকল্পের আওতায় গ্যাসের পাইপলাইন স্থানান্তরের লক্ষ্যে ট্রায়ালশট ডাউন কাজের জন্য গ্যাস সংযোগ বন্ধ করা হচ্ছে।

চিড়িয়াখানা রোড, মিরপুর-১, ২, ৬, ৭, মিরপুর-১০, ১১ ও ১২ এর রাস্তার পশ্চিম পাশ, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুব্দী ও আশপাশের এলাকায় আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার মেট্রোরেল নির্মাণকাজের উদ্বোধন করা হয় ২০১৬ সালের জুন মাসে। এই প্রকল্পের নির্মাণকাজের জন্য গত তিন বৃহস্পতিবারই মিরপুর এলাকায় ১০ ঘণ্টা করে গ্যাস সংযোগ বন্ধ ‍ছিল।

এর আগে চলতি বছরের ২১ এপ্রিল এবং ২৯ জানুয়ারি আগারগাঁও থেকে মিরপুর ১০ নম্বর পর্যন্ত সড়কের পশ্চিম পাশে গ্যাস সংযোগ বন্ধ রেখে মেট্রোরেল প্রকল্পের কাজ করা হয়। তারও আগে গত ২৮ ডিসেম্বরও একই কাজের জন্য দিনব্যাপী গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ প্রতিবারই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

তিন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন

বৃহস্পতিবার চার ঘণ্টা গ্যাস থাকবে না মিরপুরে

আপডেট টাইম : ১১:২২ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭