ঢাকা , শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর জানালো মেডিকেল বোর্ড মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার রোমহর্ষক বর্ণনা দিলেন গৃহকর্মী আয়েশা এনসিপিতে আবারও ভাঙন, আসিফ-মাহফুজের বিচার চেয়ে প্রকাশ্যে তৃণমূল এনসিপি এবারের বিজয় দিবসে সর্ববৃহৎ পতাকা প্যারাস্যুটিং দেখবে বিশ্ব মা-মেয়েকে হত্যার ‘কারণ জানালেন’ গৃহকর্মী আয়েশা একের পর এক রিট-রাজপথে আন্দোলন অব্যাহত আইজিপি বাহারুলকে বরখাস্ত ও গ্রেফতার চেয়ে হাইকোর্টে রিট মেগা প্রজেক্টে নয়, আমরা শিক্ষার পেছনে টাকা খরচ করবো: তারেক রহমান বিএনপিকে যে নির্বাচনোত্তর রাজনীতি মোকাবেলা করতে হবে

ক্যান্সারের মতো দুদকের মামলাও মানুষকে তার পরিবারসহ শেষ করে দেয়

বাঙালী কণ্ঠ নিউজঃ  সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে সতর্ক করলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কারো বিরুদ্ধে যাতে দুদকের মামলা না হয়। এই মামলা ক্যান্সারের মতো। ক্যান্সার যেমন একটা মানুষকে ও তার পরিবারকেও শেষ করে দেয়, দুদকের মামলাও মানুষকে তার পরিবারসহ শেষ করে দেয়। এজন্য আমরা চাই আপনারা সতর্ক হন। দুর্নীতি যাতে না হয়, মামলা যাতে না হয়। বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘দুর্নীতির অভিযোগের প্রকৃতি’ বিষয়ক মাঠ পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘আমি চেষ্টা করছি মামলা হালকা করতে। কিন্তু তারা (কর্মকর্তা) তো আরও দুর্নীতি বাড়িয়ে দেয়। ফলে হালকা করা যায় না। আবার দুদকের বিরুদ্ধেও অভিযোগ আসে। আমরা গত এক বছরে ১২ জন কর্মকর্তাকে আমাদের বিভাগ থেকে অন্য বিভাগে পাঠিয়ে দিয়েছি। তাদের বলেছি তোমাদের দরকার নেই আমাদের। এছাড়া ১৫ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা চলছে।’

তিনি বলেন, ‘দুদক কোনো ভীতিকর সংস্থা না। যেখানে যাই সেখানে একটা ভয় ভয় ভাব। সবখানে আড়ষ্ট ভাব। এমন কেনো হবে। আপনারা আপনাদের কাজ করবেন। জনসেবা করতে গিয়ে যদি ভুল করেন, তা যদি উদ্দেশ্যেমূলক কিংবা ইচ্ছেকৃত না হয় তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার বিরুদ্ধে মামলা হবে না। কিন্তু ছোট অপরাধ থেকে বড় অপরাধে যাওয়া যাবে না।’

ইকবাল মাহমুদ বলেন, দুদকের বিভিন্ন অনুসন্ধানী টিম সরকারি অফিসে কাজ করছে। এ ব্যাপারে তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার রুহুল আমীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক ড. শামসুল আরেফিন, চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান, চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

তিন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন

ক্যান্সারের মতো দুদকের মামলাও মানুষকে তার পরিবারসহ শেষ করে দেয়

আপডেট টাইম : ০১:১৭ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭