ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা অবশ্যই নতুন বাংলাদেশের দিকে যেতে সক্ষম হব: আলী রীয়াজ ১ হাজার ৪শ’ হেক্টর জমিতে পান চাষ, পেশায় ৩৯ হাজার চাষি, জড়িত লক্ষাধিক মানুষ ঐতিহাসিক সেই জাতীয় পতাকা তারেক রহমানের হাতে তুলে দিলেন ছাত্রদল কর্মী মুত্তাকিন সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপের পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা বিএনপি প্রার্থী মুন্সির মনোনয়ন বাতিল, হাসনাতের বহাল প্রার্থিতা প্রত্যাহার লুৎফুজ্জামান বাবরের স্ত্রী শ্রাবণীর কান্না আর আর্তনাদে ভারি চীন-মৈত্রী, কাঁদলেন তারেক রহমানও খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী রাষ্ট্রনায়ক : ড. মঈন খান পে স্কেলের জন্য বরাদ্দ ২২ হাজার কোটি টাকা, বাস্তবায়ন হবে কবে শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ২ দিনের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে ‍আলোর ক্ষীণ রেখা দেখা যাচ্ছে

বাঙালী কণ্ঠ নিউজঃ  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সুপ্রিম কোর্টের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে যে নির্দেশণা এসেছে, তাতে এই তুফানদের হাত থেকে বাঁচতে মানুষ কিছুটা হলেও আশার আলো দেখতে পাচ্ছে। এই রায়ে ক্ষমতাসীনরা ক্ষুব্ধ ও মর্মাহত হলেও অবরুদ্ধ গণতন্ত্রে পীড়িত মানুষ এই দুঃসময়ে আলোর ক্ষীণ রেখা দেখতে পাচ্ছে।’

শুক্রবার (৪ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘এই রায়ে বিচার বিভাগের স্বাধীনতা, গণতন্ত্র, নির্বাচন, আইনের শাসন বাস্তবায়নসহ নানাদিক তুলে ধরা হয়েছে। রায়ে বলা হয়েছে-বর্তমান সংসদ অকার্যকর, অবাধ দুর্নীতি, মানবাবিধকার হুমকির মুখে, আর প্রশাসনের অব্যবস্থাপনা মারাত্মক রুপ ধারণ করেছে। রাষ্ট্রীয় ক্ষমতা আজকাল গুটিকয়েক লোকের একচেটিয়া ব্যবহারের বিষয়বস্তুতে পরিণত হয়েছে। ক্ষমতা জোরালো করার এই আত্মঘাতী প্রবণতা ক্রমেই বাড়ছে। বিশ্বাসযোগ্য নির্বাচন ছাড়া বিশ্বাসযোগ্য সংসদ প্রতিষ্ঠা হতে পারে না। ’

রিজভী আরও বলেন, ‘মূলত সুপ্রিম কোর্টের এই রায় প্রকাশের পর বর্তমান ভোটারবিহীন সরকারের রাষ্ট্রক্ষমতায় থাকাটা জবরদস্তিমূলক ও বেআইনি। এই আইনে আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলের প্রতি ক্ষোভে প্রধানমন্ত্রী যেন সবসময় ক্রোধের আগুনে দগ্ধ হচ্ছেন।’

রিজভী বলেন, ‘বাংলাদেশ এখন এমন একটি দেশ যেখানে কেবলমাত্র মৃত মানুষ ছাড়া কারও সত্য কথা বলার কোনও অধিকার নেই। তাই বর্তমান সরকার দেশে সত্যিকার অর্থে যে উন্নয়ন করেছে, তা হলো অশান্তি, হিংসা আর হানাহানি। তবে দুঃশাসনের অবসানে জনগণের কালজয়ী প্রতিজ্ঞা কখনও নিষ্ফল হয় না।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

আমরা অবশ্যই নতুন বাংলাদেশের দিকে যেতে সক্ষম হব: আলী রীয়াজ

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে ‍আলোর ক্ষীণ রেখা দেখা যাচ্ছে

আপডেট টাইম : ১০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭