ঢাকা , শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর জানালো মেডিকেল বোর্ড মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার রোমহর্ষক বর্ণনা দিলেন গৃহকর্মী আয়েশা এনসিপিতে আবারও ভাঙন, আসিফ-মাহফুজের বিচার চেয়ে প্রকাশ্যে তৃণমূল এনসিপি এবারের বিজয় দিবসে সর্ববৃহৎ পতাকা প্যারাস্যুটিং দেখবে বিশ্ব মা-মেয়েকে হত্যার ‘কারণ জানালেন’ গৃহকর্মী আয়েশা একের পর এক রিট-রাজপথে আন্দোলন অব্যাহত আইজিপি বাহারুলকে বরখাস্ত ও গ্রেফতার চেয়ে হাইকোর্টে রিট মেগা প্রজেক্টে নয়, আমরা শিক্ষার পেছনে টাকা খরচ করবো: তারেক রহমান বিএনপিকে যে নির্বাচনোত্তর রাজনীতি মোকাবেলা করতে হবে

দেশের বর্তমান জনসংখ্যার হিসাব জানালেন প্রতিমন্ত্রী

দেশের বর্তমান জনসংখ্যা কত তার হিসাব জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক।  তিনি জানান, দেশে বর্তমান জনসংখ্যা প্রায় ১৬ কোটি ১০ লাখ।

এই জনগোষ্ঠীর তিন ভাগের এক ভাগই হলো কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জাহিদ মালিক জানান, দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য নানা কর্মসূচি নেয়া হয়েছে।  জনসংখ্যা বৃদ্ধি রোধে পরিবার পরিকল্পনা প্রকল্প আরো জোরদার

করা হবে।  পাশাপাশি গণমাধ্যমেও ব্যাপক প্রচারণার উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি জানান, আগামী প্রজন্মকে জনসংখ্যা বৃদ্ধি রোধে সচেতন করে তুলতে স্কুল-কলেজে বিভিন্ন প্রকল্প গ্রহণের পরিকল্পনা করছে সরকার।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিবছর ১১ জুলাই জনসংখ্যা দিবস পালন করা হয়।  কিন্তু চলতি বছর ঈদুল ফিতরের ছুটি থাকায় তা সম্ভব হয়নি।

তিনি জানান, এ জন্য ২১ জুলাই দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।  ওইদিন ওসমানী স্মৃতি মিলানায়তনে বেলা ১১টায় বিশ্ব জনসংখ্যা দিবসের উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিধি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলে জানান তিনি।

জাহিদ মালিক জানান, বাংলাদেশে বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার ২ দশমিক ৩ শতাংশ।  এটি আগামী পাঁচ বছরের মধ্যে ২ শতাংশে নামিয়ে আনার চেষ্টা করা হবে।

মন্ত্রীদের ওপর জঙ্গি হামলার আশঙ্কার বিষয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক বলেন, আমরা চিন্তিত নই, ভীতও নই।  আমি কোনো এসএমএস পায়নি।  তবে খবরটি পত্রিকার মাধ্যমে জেনেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

তিন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন

দেশের বর্তমান জনসংখ্যার হিসাব জানালেন প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬