এবার অস্ট্রেলিয়ায় হিজাব পরা নিষিদ্ধ করা হলো, পরলেই জরিমানা । গতকাল বৃহস্পতিবার (১৮ মে) অস্ট্রেলিয়ার সংসদে এ সংক্রান্ত একটি বিল পাশ করা হয়। এর ফলে কোন নারী অস্ট্রেলিয়ায় মুখ ঢেকে চলাফেরা করতে পারবে
না।
এই নিয়ম কেউ ভাঙলে ১৫০ ইউরো জরিমানা গুণতে হবে। তবে তা এখনই নয়। নিয়মটি চালু হবে আগামী অক্টোবর থেকে। সালজবুর্গ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী ফরিদ হাফেজকে উদ্ধৃত করে আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যম এভাবেই খবরটি জানিয়েছে।
ওই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, এমন কিছু একটা হবে তার ইঙ্গিত সরকার গত জানুয়ারিতেই দিয়েছিলো। এবার তা চূড়ান্ত হল। এ বিষয় নিয়ে দেশটিতে অবস্থানরত মুসলিমরা ক্ষোভ প্রকাশ করেছে।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 























