ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

হিজাব পরায় মুসলিম ছাত্রীর ওপর ‘থুতু’ নিক্ষেপ

মুসলিম নারীদের প্রতি ঘৃণা ক্রমশই বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রে।  সাম্প্রতিক একাধিক ঘটনায় তার প্রমাণ মিলেছে। ঘৃণার শিকড় এতদূর পৌঁছেছে যে এক স্কুলছাত্রীর মুখে থুতু দিতেও দ্বিধা করল না এক অল্পবয়সি শিক্ষার্থী।

ঘটনা জামাইকার একটি স্কুলের। জানা যাচ্ছে, ছাত্রীটির সঙ্গে একই এলিভেটরে ছিল বছর পনেরোর ওই কিশোর।  বছর ষোলোর ওই কিশোরীর পরনে ছিল হিজাব। সুতরাং পাশের ছাত্রীটি যে মুসলিম ধর্মাবলম্বী

তা বুঝতে অসুবিধা হয়নি ওই কিশোরের। এরপরই সে ওই ছাত্রীর মুখে থুতু দেয়। এমনকী তার হিজাব ধরেও টানাটানি করতে থাকে বলে অভিযোগ ওঠে।  হিজাব খোলার চেষ্টার পাশাপাশি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেও শোনা যায় তাকে।

পুলিশ সূত্রে খবর, চরম হেনস্তার শিকার হয়ে ওই ছাত্রী স্কুল কর্তৃপক্ষকে পুরো ঘটনা জানায়। স্কুলই এ ব্যাপারে পুলিশের দ্বারস্থ হয়। হেনস্তা ও অশালীন আচরণের অভিযোগ দায়ের হয়েছে ওই কিশোরের বিরুদ্ধে। নিউ ইয়র্ক ডেইলি-তে প্রকাশিত খবর অনুযায়ী তার ভিত্তিতেই তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

যদিও এক্ষেত্রে নাবালক হিসেবেই তাকে দেখা হচ্ছে। সেভাবেই চলছে জিজ্ঞাসাবাদ পর্ব। যদিও শিক্ষা দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনা অত্যন্ত লজ্জাজনক। এরকম মনোবৃত্তির কোনও ঠাঁই নেই সেখানে। এ ধরনের ঘটনা আবারও ঘটলে স্কুলগুলি যাতে যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারে সে ক্ষমতা কর্তৃপক্ষকে দেওয়ারও ভাবনা আছে দপ্তরের।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

হিজাব পরায় মুসলিম ছাত্রীর ওপর ‘থুতু’ নিক্ষেপ

আপডেট টাইম : ০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০১৭