ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশে ফিরে সংবর্ধনা পেল মিশর ফুটবল দল ‘তাফহীমুল কোরআন’ পোড়ানোর দায়ে গ্রেফতার মেহেদী কারাগারে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েল কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, দায় স্বীকার মায়ের

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তি হতে যা যা করতে হবে

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পরদিন উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার এটি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, আগামী ২৬ মে বৃহস্পতিবার থেকে অনলাইন এবং টেলিটক মোবাইলে এসএমএসের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন স্বাক্ষরিত নীতিমালায়

বলা হয়েছে, এবার ১০টি কলেজে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। একইসঙ্গে ১০টি কলেজের মেধা তালিকা প্রকাশ করা হবে। এছাড়া অনলাইনে আবেদন করলে দশ প্রতিষ্ঠানের জন্য ১৫০ টাকা ফি ধরা হলেও এসএমএসের মাধ্যমে আবেদনে প্রতি কলেজের জন্য ১২০ টাকা ফি দিতে হবে।

আগামী ৯ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত আবেদন করে প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে ১৬ জুন। বিলম্ব ফি ছাড়া ১৮ থেকে ৩০ জুন পর্যন্ত ভর্তি হওয়া যাবে। আর ক্লাস শুরু হবে আগামী ১০ জুলাই। বিলম্ব ফি দিয়ে আগামী ১০-২০ জুলাই পর্যন্ত ভর্তি হওয়া যাবে।

কলেজগুলোকে সংশ্লিষ্ট বোর্ডে ৭-১৮ আগস্টের মধ্যে রেজিস্ট্রেশন ফি এবং ভর্তিকৃত শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট বোর্ডে জমা দিতে হবে ২২ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তি হতে যা যা করতে হবে

আপডেট টাইম : ০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০১৬