মাথাপিছু জিডিপি ও ক্রয়ক্ষমতার সমতার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে ধনী দেশ কাতার।শনিবার (১০ জুন) গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের জরিপে এ তথ্য উঠে এসেছে।সবচেয়ে গরিব দেশ আফ্রিকার মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ১৪৩ তম। ধনী ও গরিব দেশের তালিকা করেত বিবেচনায় নেয়া হয়েছে ক্রয়ক্ষমতার সমতার ভিত্তিতে (পিপিপি) হিসাব করা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকারকে। ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদন থেকে প্রতিটি দেশের পিপিপি ডলারে মাথাপিছু জিডিপি হিসাব করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। বর্তমানে কাতারের মানুষের মাথাপিছু আয় ১ লাখ ২৯ হাজার ডলার। ধনী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রাখতে পারলেও জ্বালানি তেলের দরপতনে গত এক বছরে কাতারের মানুষের মাথাপিছু আয় ১৫ হাজার ডলার কমেছে। যদিও তা তালিকার দ্বিতীয় ধনী দেশ লুক্সেমবার্গের মাথাপিছু আয়ের প্রায় ২৮ হাজার ডলার বেশি। কাতার ছাড়াও এশিয়া মহাদেশের আরও পাঁচটি দেশ শীর্ষ অবস্থানে রয়েছে। তাদের মধ্যে তৃতীয় স্থানে, সিঙ্গাপুর চতুর্থ, ব্রুনাই দারুসসালাম পঞ্চম, কুয়েত ষষ্ঠ ও সংযুক্ত আরব আমিরাত নবম স্থানে রয়েছে। এ ছাড়া আয়ারল্যান্ড সপ্তম, নরওয়ে অষ্টম ও সান ম্যারিনো দশম স্থানে রয়েছে।
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী
ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই
গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর
চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট
২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন
নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী
ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ
বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের
বিশ্বের ধনী দেশ কাতার, বাংলাদেশ ১৪৩তম
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০১৭
- 405
Tag :
জনপ্রিয় সংবাদ



























