চিরদিনের জন্য নয়, শুধু এক ঘণ্টার জন্য বিয়ে করলেন ঈশানা! পাত্র ফারহান আহমেদ জোভান। খবরটা শুনে অবাকই হতে পারেন যে কেউ। তবে হাসতে হাসতে ঈশানা জানালেন আসল কথা। ঈদের জন্য একটি নাটকের দৃশ্যায়ন শেষ করেছেন তিনি। এর নাম ‘এক ঘণ্টার বিয়ে’। পরিচালনা করেছেন তানভীর সানী। ঈশানা বলেন, এ নাটকটিতেই এক ঘণ্টার জন্য বিয়ে করেছি। বেশ মজার একটি গল্প। আমার চরিত্রের নাম মাইশা। মেয়েটি খুব রাগী টাইপের। এক ঘণ্টার জন্য কেন বিয়ে করেছি সেটা নাটকটি না দেখলে বোঝা যাবে না। আশা করছি সবাই ঈদে নাটকটি টিভি পর্দায় দেখবেন। ঈশানা আরো জানান, নাটকটি ঈদে দীপ্ত টিভিতে প্রচারের লক্ষ্যে নির্মাণ করা হয়েছে।
তিনি বলেন, এক ঘণ্টার বিয়ে দেখা যাবে দীপ্ত টিভিতে। এটি নওশীন আপু প্রযোজনা করেছেন। তার প্রযোজনায় এটাই প্রথম কাজ আমার। নওশীন জানান, দীপ্ত টিভিতে আমার প্রযোজনায় আরও দুটি নাটক প্রচার হবে। এই গল্পটি বেশ মজার। আশা করছি সবাই উপভোগ করবেন। এদিকে এ নাটক ছাড়া ঈদ উপলক্ষে আরো বেশকিছু কাজ শেষ করেছেন ঈশানা। এর মধ্যে রয়েছে- মিনহাজুল ইসলামের পরিচালনায় ৬ পর্বের ধারাবাহিক ‘শূন্য সৈকতে’, অনিক বিশ্বাসের খণ্ড নাটক ‘ক্রাশ’, ‘প্রবঞ্চনা’, পার্থিব মামুনের ‘ভালোবাসি হয়নি বলা’, বর্ণ নাথের ‘অ্যালার্ম’, শামীম জামানের ‘প্রেমের তুলসী’, ‘ছুটে চলা’, ‘আহত পাখির ডানা’, ‘ইডিয়েট’, ‘মতি মিয়ার কীর্তি’, ‘পিঁপড়া বনাম হাতি’সহ আরো কয়েকটি।
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই
দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী
সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ
গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির
ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান
অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান
‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর
এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক
এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী
চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল
এক ঘণ্টার জন্য বিয়ে
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ১০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০১৭
- 470
Tag :
জনপ্রিয় সংবাদ


























