ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা কিউআরে যুক্ত হলো নতুন সেবা খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে চায় সরকার: আইনমন্ত্রী ফল বিপর্যয়ের দায় কার মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠক কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর চ্যাটজিপিটি কি ধীরে ধীরে ভুলিয়ে দিচ্ছে মানুষের স্মৃতি ‘এশিয়া কাপ জেতার আশা, আসল টার্গেট বিশ্বকাপ’ সময়মতো ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি পরিকল্পিতভাবে পোশাকশিল্পকে অশান্তের চেষ্টা ভুলে যাচ্ছেন ছোটখাটো বিষয়? স্মৃতিশক্তি বাড়ানোর ১০ কৌশল

বিমানে ৪০০০ গরু আসছে কাতারে

বাঙালী কণ্ঠ ডেস্কঃ   কাতারের ওপর সৌদি আরবসহ কয়েকটি দেশের আরোপ করা অবরোধের ফলে দেশটিতে যাতে দুধের সংকট না হয় সে জন্য বিমানে করে ৪ হাজার গরু নিয়ে যাবার পরিকল্পনা করেছেন এক কাতারি ব্যবসায়ী। খবর বিবিসির।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, বিমানে করে এক দেশ থেকে আরেক দেশে গবাদিপশু নিয়ে যাবার এটাই হবে ইতিহাসের বৃহত্তম ঘটনা।

পরিবহন বিমানে করে চার হাজার গরু কাতারে নিয়ে যেতে ৬০টি ফ্লাইট দরকার হবে। এগুলো হবে ‘হোলস্টাইন’ জাতের দুধাল গরু। এই পরিকল্পনা করেছেন পাওয়ার ইন্টারন্যাশনাল হোল্ডিং-এর চেয়ারম্যান মৌতাজ আল-খায়াত।

তিনি ব্লুমবার্গ সংবাদ সংস্থাকে বলেন, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র থেকে এই গরু কেনা হয়েছে।

তার মূল পরিকল্পনা ছিল জাহাজে করে তাদের কাতারে আনা, কিন্তু অবরোধ সংকটের কারণে তিনি এখন বিমান ব্যবহারের পরিকল্পনা করেছেন।

গত ৫ জুন সৌদি আরব, বাহরাইন, এবং সংযুক্ত আরব আমিরাত ‘সন্ত্রাসবাদী গোষ্ঠীকে সমর্থন দেবার’ অভিযোগ এনে কাতারের সঙ্গে সব ধরনের যোগাযোগ ছ্ন্নি করে। এই দেশগুলো থেকেই কাতারে দুগ্ধজাত ও তাজা খাবার, নির্মাণসামগ্রী ইত্যাদি আসতো।

এর ফলে কাতারের সুপারমার্কেটগুলোতে খাদ্যের সংকট দেখা দেবার পর তুরস্ক, ইরান এবং মরোক্কোর মতো দেশগুলো খাদ্য সাহায্য পাঠাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বাংলা কিউআরে যুক্ত হলো নতুন সেবা

বিমানে ৪০০০ গরু আসছে কাতারে

আপডেট টাইম : ০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০১৭