বাঙালী কণ্ঠ ডেস্কঃ ২১তম দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশের কিশোর মোহাম্মদ তরিকুল ইসলাম (১৩)। পুরস্কার হিসেবে সে পেয়েছে ২ লাখ ৫০ হাজার দিরহাম। বাংলাদেশের টাকায় যার পরিমাণ ৫৪ লাখ ৮৪ হাজারেরও বেশি। দুবাইয়ের আল মামযারে অবস্থিত দুবাই কালচারাল অ্যান্ড সায়েন্টিফিক অ্যাসোসিয়েশন অডিটরিয়ামে অনুষ্ঠিত বার্ষিক এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করেন দুবাইয়ের ডেপুটি শাসক শেখ আহমেদ বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। কোরআন পাঠ প্রতিযোগিতায় প্রথম হওয়া ছাড়াও ‘বিউটিফুল ভয়েস’ ক্যাটাগরিতে চতুর্থ হয়েছে তরিকুল।
তরিকুল প্রতিযোগিতার নবম রাতে কোরআন পাঠ করে। তার কণ্ঠে কোরআনের আয়াতের শক্তিশালী উপস্থাপনায় বিস্মিত হয়ে যান দুবাই চ্যাম্বারের দর্শকরা। মোট ৮৯ জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থানের দাবিদার হয় তরিকুল। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন আমেরিকান প্রতিযোগী হুজাইফাহ সিদ্দিকী। দ্বিতীয় পুরস্কার হিসেবে তিনি পান, দুই লাখ দিরহাম। দ্বিতীয় স্থান অধিকারী হওয়ার পাশাপাশি ‘বিউটিফুল ভয়েস’ ক্যাটাগরিতে প্রথম হন সিদ্দিকী। সম্মিলিতভাবে তৃতীয় স্থান অধিকার করেছে গাম্বিয়ার মোদো জোবে, সৌদি আরবের আবদুল আজিজ আল ওবাইদান ও তিউনিশিয়ার র্যাচিড আল্লানি। তৃতীয় স্থান হিসেবে তারা সম্মিলিতভাবে পেয়ছে ১ লাখ ৫০ হাজার দিরহাম।
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক
২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড
ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার
হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত
চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না
বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী
সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস
জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা
দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি
দুবাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশি কিশোর
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০১৭
- 556
Tag :
জনপ্রিয় সংবাদ


























