ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

এদেশের সংস্কৃতি বাঁচলে বাংলাদেশ বাঁচবে : ওবায়দুল কাদের

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  এদেশের সংস্কৃতি বাঁচলে বাংলাদেশ বাঁচবে, তাই আমরা বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উন্নয়নে সব রকম ব্যবস্থা গ্রহণ করবো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পাঁচদিন ব্যাপী ঈদ আনন্দ উৎসব উপলক্ষে

আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, সরকার সংস্কৃতি বিকাশের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। বৈকালিক অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ এর সভাপতিত্বে মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে লোকসংগীত পরিবেশন করেন স্বনামধন্য শিল্পী আনিসা, রুমা গোপ, ছোট খালেক দেওয়ান, ওস্তাদ সোলাইমান, পীযুষ ইসলাম এবং লালন পাঠশালার ছোট্ট সোনামণিগণ। বিপুলসংখ্যক দর্শক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

ওবায়দুল কাদের লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পুষ্পিত বাগানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, শহীদ শেখ রাসেল ভাস্কর্য ও জামদানি পল্লী পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

এদেশের সংস্কৃতি বাঁচলে বাংলাদেশ বাঁচবে : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০১৭