ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

ওজন কমানো ছাড়া আরো যে জাদুকরী গুণ রয়েছে লেবু পানির

বাঙালী কণ্ঠ ডেস্কঃ শীত বিদায় নিতে শুরু করেছে। কয়েকদিনে তাপমাত্রা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর এই সময়ে শরীরকে হাইড্রেট রাখা খুব জরুরী। আর এই কাজে উপকারী হতে পারে লেবু পানি। ওজন কমাতে সাহায্য করার পাশাপাশি লেবু পানির আরো যে গুণ রয়েছে চলুন জেনে নেওয়া যাক।

১) হজমে সাহায্য করে ও ওজন কমায়

উষ্ণ গরম পানিতে লেবুর রস মিশিয়ে খাওয়ার পরামর্শ অনেকেই দিয়ে থাকেন। যা সকালে খালি পেটে খেলে শরীরে একাধিক উপকার হয়। হজমে সাহায্য করে এই পানীয়। কোষ্ঠকাঠিন্য দূর করে। শরীর থেকে টক্সিনও বের করে দেয়, যার ফলে হজম ভালো ভাবে হয়।

২) ত্বক ভালো রাখে

লেবু পানির টক-মিষ্টি ভাব শুধু স্বাদে পরিবর্তন ঘটায় এমন নয়, শরীরে থেকে টক্সিন বের করে দেয়। ফলে ত্বক ভালো থাকে। এতে অ্যান্টি-অক্সিড্যান্টস থাকে, যা ত্বক ভালো রাখতে সাহায্য করে।

৩) রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়

লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। লেবুর রস ঠাণ্ডা লাগা, সর্দি-কাশি ইত্যাদি থেকে রেহাই দেয়।

ৎ৪) জ্বালাভাব  কমায়

লেবু পানিতে অ্যান্টি-অক্সিড্যান্টস, ফোলেট, ফ্ল্যাভোনয়েডস ও ভিটামিন বি থাকে। যা ক্রনিক কোনও রোগের থেকে হওয়া জ্বালাভাব কমায়, মানসিক চাপ কমায়। এতে থাকা ভিটামিন সি অন্যান্য খাবার থেকে আয়রন শুষে নেয় ও হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। রক্তে হিমোগ্লোবিন বাড়লে রক্তাল্পতা হয় না।

৫) কিডনিতে স্টোন হওয়া রোধ করে

লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। যা কিডনিতে স্টোন হওয়া রোধ করে বা স্টোন হলে তা বের করে দিতে সাহায্য করে। স্টোন কিডনির ভিতরে তৈরি হতে দেয় না।

গরম কিংবা শীত সব সময় খাবার তালিকায় রাখুন লেবু।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

ওজন কমানো ছাড়া আরো যে জাদুকরী গুণ রয়েছে লেবু পানির

আপডেট টাইম : ০৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১