ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

মোদির সবুজ সংকেট : অ্যাটর্নি জেনারেল হচ্ছেন বেণুগোপাল

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  ভারতের পরবর্তী অ্যাটর্নি জেনারেল হচ্ছেন কে কে বেণুগোপাল। রাষ্ট্রপতি প্রণব মুখার্জী ইতিমধ্যেই তার নিয়োগে সিলমোহর দিয়েছেন। নরেন্দ্র মোদিরও সবুজ সংকেট রয়েছে তার পক্ষে।

দু’এক দিনের মধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে কে কে বেণুগোপালের নাম পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে সরকারি ভাবে ঘোষণা করা হবে।

মুকুল রোহতগি আগেই জানিয়েছিলেন, তিনি আর অ্যাটর্নি জেনারেল পদে থাকতে আগ্রহী নন। তিন বছরের মেয়াদ শেষ হলেই তিনি এই দায়িত্ব থেকে অব্যাহতি চান বলে রোহতগি কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিয়েছিলেন।

তখনই পরবর্তী অ্যাটর্নি জেনারেলের খোঁজ শুরু হয়ে যায়। ৮৬ বছরের কে কে বেণুগোপালকে ওই পদে আনা হতে পারে বলে গত কয়েক দিন ধরে জল্পনা ছিল। শুক্রবার জানা গেল, রাষ্ট্রপতি পরবর্তী অ্যাটর্নি জেনারেল পদে বেণুগোপালের নিয়োগে সিলমোহর দিয়েছেন।

১৯৬০ সাল থেকে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছেন কে কে বেণুগোপাল। মোরারজি দেশাই সরকারের আমলে তিনি দেশের অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবেও কাজ করেছেন। টুজি স্পেকট্রাম মামলায় তিনি সুপ্রিম কোর্টের পরামর্শদাতা ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

মোদির সবুজ সংকেট : অ্যাটর্নি জেনারেল হচ্ছেন বেণুগোপাল

আপডেট টাইম : ০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০১৭