ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

মায়ের হত্যাকারী ধরতে পুলিশকে পাঁচ বছরের শিশুর ঘুষ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ   মায়ের হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে পুলিশকে ঘুষ দেয়ার প্রস্তাব দিয়েছে পাঁচ বছরের শিশু মানবী। পারিবারিক কলহের জেরে শিশুটির মা সীমা আত্মহত্যা করেছিল। কিন্তু নিহতের পরিবারের অভিযোগ তাদের মেয়েকে খুন করা হয়েছে।

যার দিকে অভিযোগের তির, তিনি আর কেউ নন শিশু মানবীর বাবা। মানবীর দাবি, তার মায়ের হত্যাকারীদের খুব তাড়াতাড়ি গ্রেফতার করা হোক। এমন দাবি নিয়ে ভারতের মিরাটের আইজি রাম কুমারের

সঙ্গে দেখা করে মানবী। সেসময় সঙ্গে ছিল নিজের জমানো টাকা। ঘুষ হিসেবে তার প্রিয় পিগি ব্যাংক থেকেই সেই টাকা সে তুলে দিল আইজির হাতে।

তার মা সীমা কৌশিক চলতি বছরের এপ্রিল মাসে আত্মহত্যা করেন। আত্মহত্যা নয়, হত্যা; এমনটাই দাবি ছিল মানবীর নানা বাড়ির। তাদের দাবি, পণের জন্য অকথ্য ভাষায় গালিগালাজ এবং নির্যাতন চালানো হতো। পরে তাদের মেয়েকে খুন করা হয়েছে।

মানবীর নানা বাড়ির লোকজন এ ব্যাপারে অভিযোগ করলেও নিশ্চুপ ছিল পুলিশ। বাধ্য হয়েই মানবীকে নিয়ে তার নানা ও মামা চলে আসেন আইজির দফতরে। তবে শিশু মানবীর মাথায় ঘুষ দেয়ার ভাবনা কীভাবে আসলো সেই প্রশ্নটা ঘুরছে মিরাটের পুলিশ মহলে।

এ ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল মানবীর কাছে। মানবী জানিয়েছে, সবাই বলে টাকা ছাড়া কিচ্ছু হবে না। তাই ছোট্ট পিগি ব্যাংকের সঞ্চয় নিয়ে এসেছি। তবে ঘুষের সেই টাকা আইজি নেননি। নির্দেশ দিয়েছেন মামলার দ্রুত নিষ্পত্তি করার।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

মায়ের হত্যাকারী ধরতে পুলিশকে পাঁচ বছরের শিশুর ঘুষ

আপডেট টাইম : ০২:২৩ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০১৭