ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

দুধ চা যেসব মারাত্মক ক্ষতির কারণ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ সকালে ঘুম থেকে উঠে এক কাপ গরম চা না হলে অনেকের দিনই শুরু হয় না। এর পর সুযোগ পেলেই চুমুক বসান চায়ের পেয়ালাতে। সকালে, দুপুরে কিংবা বিকেল ও সন্ধ্যায় চা চলে যেকোনো আড্ডায়। রং চা নয়, অনেকেই দুধ চা বেশি পছন্দ করেন। কিন্তু কখনো ভেবে দেখেছেন কী, মুখরোচক দুধ চা স্বাস্থ্যের জন্য কতটা ভালো?

পুষ্টিবিদ আয়শা সিদ্দিকা দুধ চায়ের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেছেন। আমাদের আজকের আয়োজনে সেই আলোচনা তুলে ধরা হলো-

আপনার কি দুধ চা ছাড়া চলেই না? দিনে কি ৫-৬ বার দুধ চা চাই-ই চাই? তাহলে এখনই সচেতন হতে হবে আপনাকে।

আমাদের অনেকেরই দুধ চা কিংবা চা একটা অ্যাডিকশনে পরিণত হয়েছে। মাত্রাতিরিক্ত চা পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর তার সঙ্গে যদি দুধ ও চিনি কিংবা কনডেন্স মিল্ক যোগ করা হয় ক্ষতির পরিমাণ আরো বেড়ে যায়। সারাদিনে একজন সুস্থ ব্যক্তির ২-৪ কাপের বেশি চা খাওয়া উচিত না।

চা পানীয় হিসেবে খুবই স্বাস্থ্যকর। কেননা চাতে ক্যাফেইনের পাশাপাশি ক্যাটেচিন নামক এন্টি এক্সিডেন্ট থাকে। কিন্তু চায়ের সঙ্গে যদি দুধ মেশানো হয় তবে দুধের কেজিন প্রোটিন আর ক্যাটেচিন রি-অ্যাকশন করে এন্টিঅক্সিডেন্টের গুণ নষ্ট করে দেয়, পাশাপাশি চা-কে এসিডিক করে ফেলে। যার কারণে ইনফ্লামেশন হয়। আর চিনি যোগ করলে সেই ক্ষতি আরো বেড়ে যায়।

দুধ চায়ের অপকারিতা

দুধ চায়ের অপকারিতা

দুধ চায়ের ক্ষতিকর দিকগুলো-

> পেট ফাঁপা বা ব্লোটিং হয়

> পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে

> স্ট্রেস ও দুশ্চিন্তা বাড়ায়

> অ্যাডিকশন বাড়ায়

> অনিদ্রা দেখা দেয়

> ব্রণ ওঠে

> কোষ্ঠকাঠিন্য হয়

> রক্তচাপ উঠা-নামা করে

চায়ের উপকারিতা ঠিকভাবে পেতে রং চা মধু ও আদা দিয়ে খাওয়া ভালো। এছাড়া গ্রিন টি, লেমন টি, হারবাল টি ইত্যাদি স্বাস্থ্যের জন্য উপকারী হয়।

লেখক: আয়শা সিদ্দিকা, পুষ্টিবিদ, নুরজাহান হাসপাতাল, সিলেট

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

দুধ চা যেসব মারাত্মক ক্ষতির কারণ

আপডেট টাইম : ১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১