ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

উপসাগরীয় অঞ্চলে বিরাজমান উত্তেজনা হ্রাস করতে সম্মত

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আঞ্চলিক উত্তেজনা প্রশমিত করার জন্য ফোনে প্রয়োজনীয় আলোচনা করেছেন। গত শুক্রবার উক্ত আলোচনায় উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা এবং স্থিতিশীলতার স্বার্থে এই দুই নেতা কাতার ও অন্যান্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে বিরাজমান উত্তেজনা হ্রাস করতে সম্মত হয়েছেন। এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাদের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির ব্যাপারে একমত হয়েছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির অংশ হিসেবে অর্থনীতি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা জোরদার করার জন্যেও সম্মত হয়েছে। গত ৫ জুন পাঁচটি আরব দেশ সউদী আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইয়েমেন কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করেছিল দোহার বিরুদ্ধে সন্ত্রাসবাদ সমর্থনের অভিযোগে। চরমপন্থার সঙ্গে কথিত যোগসাজশের যে অভিযোগ কাতারের বিরুদ্ধে উঠেছে, কাতার তা অস্বীকার করেছে। এছাড়া উপসাগরীয় দেশসমূহ কর্তৃক আরোপিত ১৩ দফা দাবিও প্রত্যাখ্যান করেছে কাতার। তুরস্ক কাতারের কাছে তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং সউদী আরবের প্রতি আহ্বান জানিয়েছে উপসাগরীয় দেশসমূহ কর্তৃক কাতারের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা স্থগিত করার জন্য। আনাদোলু নিউজ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

উপসাগরীয় অঞ্চলে বিরাজমান উত্তেজনা হ্রাস করতে সম্মত

আপডেট টাইম : ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০১৭