ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

সৌদি প্রবাসীদের জন্য বিরাট সুখবর

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ৭০ বছরের পুরনো কাফালা প্রথা বিলুপ্ত করার মধ্য দিয়ে শ্রম আইনের ঐতিহাসিক সংস্কার করে নতুন যুগের সূচনা করেছে সৌদি আরব। এখন থেকে দেশটিতে অবস্থানরত বিদেশি শ্রমিকরা তাদের নিয়োগকর্তার অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন। এতে খুশি প্রবাসী শ্রমিকরা।

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার শেষে সৌদি সরকারের পূর্বঘোষণা অনুযায়ী রোববার (১৪ মার্চ) থেকে দেশটির শ্রম আইনের সংস্কারের বাস্তবায়ন শুরু হয়েছে। নতুন এ সংস্কারের ফলে প্রবাসীদের জন্য ব্যাপক সুযোগ-সুবিধা বাড়বে বলে আশা করা যাচ্ছে।

এ সংস্কারের ফলে দেশটিতে কর্মসংস্থানের ক্ষেত্রে প্রবাসীরা তাদের পছন্দ-অপছন্দের বিষয়গুলো নিয়ে নিজেরা সিদ্ধান্ত নিতে পারবেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

সৌদি সরকারের যুগান্তকারী এ উদ্যোগের ফলে বিদেশি কর্মীরা চাকরি পরিবর্তন, নিয়োগকারীদের সম্মতি ছাড়া দেশত্যাগ, সরাসরি সরকারি চাকরিতে আবেদনের অনুমতি, কর্মসংস্থান চুক্তিগুলো ডিজিটালভাবে নথিভুক্ত হওয়া, প্রতিযোগিতামূলক এবং সুষ্ঠু কাজের পরিবেশ নিশ্চিত করা ও কর্মীদের রেসিডেন্সির মর্যাদা অর্জনে সহায়তা করবে বলে জানা যায়।

স্থানীয় সময় গত রোববার থেকে কার্যকর হওয়া আইনের নতুন এ সংস্কারের ফলে লাখ লাখ অভিবাসী ও প্রবাসী শ্রমিকদের কর্মক্ষেত্রে স্বাধীনতার নতুন এক মাত্রা যুক্ত হয়েছে বলে মনে করছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা।

সৌদিতে প্রবাসীদের কর্মস্থলে কর্মচারী ও নিয়োগকর্তার উভয়ের অধিকার রক্ষা করা এবং পুনরায় প্রবেশের ভিসার অনুমতির বিষয়েও নিশ্চয়তা দেবে নতুন এ সংস্কার।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

সৌদি প্রবাসীদের জন্য বিরাট সুখবর

আপডেট টাইম : ০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১