ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

গ্রামে মানুষেরা চিকুনগুনিয়া জ্বরে আতঙ্ক

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  চিকুনগুনিয়া নিয়ে আতঙ্ক এখন গ্রামেও। গ্রামের মানুষও এ জ্বরে আক্রান্ত হচ্ছেন। আতঙ্কিত লোকজন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষে ফোন করে পরামর্শ নিচ্ছেন। গতকাল সকাল থেকে নয় ঘণ্টায় অন্তত ৫০০ জন ফোন করে পরামর্শ নিয়েছেন। গতকাল পর্যন্ত সরকারি হিসাবে দেশে দুই হাজার ১০০ জন মানুষ চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার কথা বলা হলেও বাস্তবে এই সংখ্যা অনেক বেশি বলে জানান বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তর অবশ্য বলছে চিকুনগুনিয়ার প্রভাব থাকতে পারে আগামী সেপ্টেম্বর পর্যন্ত। চিকুনগুনিয়া জ্বর হঠাৎ করে প্রথমে রাজধানীর ঘরে ঘরে এবং এখন দেশজুড়ে জেঁকে বসায় চিকুনগুনিয়া সামাল দেয়া নিয়ে বেকায়দায় পড়েছে সরকারের স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগ থেকে হাসপাতালে ভর্তিকে নিরুৎসাহ করা হলেও অনেকে ঘরোয়া চিকিৎসায় ভরসা পাচ্ছে না। তাই প্রতিদিনই হাসপাতালে বাড়ছে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। খোঁজ নিয়ে জানা গেছে, চিকুনগুনিয়া জ্বর এখন গ্রামেও ছড়িয়ে পড়েছে। ভৈরব, লক্ষ্মীপুর গ্রাম থেকে এক গৃহিণী জানান, তাদের বাসায় গত এক সপ্তাহে পরপর চারজনের জ্বর হয়েছে। এই জ্বরের মাত্রা ১০৪ ডিগ্রি পর্যন্ত উঠেছে। জ্বরের সঙ্গে বমি হয়েছে কয়েকজনের। মাথাব্যথা, গিঁটে গিঁটে ব্যথাও অনুভব করেছেন তারা। নরসিংদী থেকে রুমি নামের আরেক রোগী জানিয়েছেন, তাদের বাসাও ধারাবাহিকভাবে তিনজনের জ্বর হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি এ ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করতে চিকিৎসক ও শিক্ষার্থীরা কাজ করছেন। মনে হচ্ছে, লোকজন কিছুটা সচেতনও হয়েছে। তাই গত কয়েক দিন ধরে হাসপাতালগুলোতে চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগী কমেছে। তবে যতদিন বৃষ্টি আছে, ততদিন এর প্রভাব থাকবে। সে হিসেবে চিকুনগুনিয়ার প্রকোপ থাকতে পারে আগামী সেপ্টেম্বর পর্যন্ত। তিনি বলেন, চিকুনগুনিয়ায় আক্রান্ত হলেও ভয়ের কিছু নেই। জ্বর কমে গেলেও অনেক দিন ধরে ব্যথা থাকতে পারে। এটা সবার জানা থাকা জরুরি। কিন্তু চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার সন্দেহ হলেও ‘চিকুনগুনিয়া’ শনাক্তকরণে পরীক্ষা-নিরীক্ষার জন্য উদ্বিগ্ন হয়ে হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে দৌড়ঝাঁপের কোনো দরকার নেই। চিকিৎসকরা জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে রাজধানীতে ভাইরাসটির ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর পর থেকে নগরজুড়ে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। বিশেষ করে এপ্রিল, মে ও জুন মাসে চিকুনগুনিয়া ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। তিন থেকে সাত দিনের মধ্যে জ্বর সেরে গেলেও শরীরে ব্যথা থাকছে দীর্ঘ সময়।
দেশের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্যমতে, ভাইরাসজনিত জ্বর চিকুনগুনিয়ায় গিঁটে গিঁটে প্রচণ্ড ব্যথা, মাথাব্যথা, বমিবমি ভাব, চামড়ায় লালচে দানা, মাংসপেশিতে ব্যথা হয়। এডিস মশার কামড়ে ছড়ায় এটি। সাধারণত দিনের বেলা এই মশা কামড়ায়। তিন থেকে সাত দিনের মধ্যে জ্বর ভালো হলেও ব্যথা থাকে দীর্ঘ সময়। এ রোগ-প্রতিরোধে কোনো ভ্যাকসিন নেই।
এ প্রসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, চিকুনগুনিয়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। চিকুনগুনিয়া আর ডেঙ্গুর উপসর্গ অনেকটা একই রকম। এডিস মশা ডেঙ্গু আর চিকুনগুনিয়ার বাহক। তবে এ দুই ভাইরাসে রয়েছে অনেক পার্থক্য। ডেঙ্গুতে আক্রান্তদের সাধারণত দীর্ঘ সময় শরীর ব্যথা বা অন্য কোনো সমস্যা থাকে না। জ্বর ভালো হয়ে গেলে কয়েক দিন দুর্বলতা বা ক্লান্তি থাকতে পারে। কিন্তু চিকুনগুনিয়ায় আক্রান্তদের জ্বর সেরে গেলেও ব্যথা থাকতে পারে দীর্ঘ সময়। আক্রান্তদের অনেকেই দীর্ঘদিনের জন্য স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেলতে পারেন। তিনি বলেন, অন্য ভাইরাস জ্বরের মতো চিকুনগুনিয়ার নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। তাই রোগীকে বিশ্রামে রাখার পাশাপাশি প্রচুর পানিসহ অন্য তরল খাবার খেতে দিতে হবে। জ্বর হলে খাওয়াতে হবে প্যারাসিটামল জাতীয় ওষুধ। সেই সঙ্গে বারবার পানি দিয়ে শরীর মুছে দিতে হবে। আক্রান্ত রোগীকে রাখতে হবে মশারির ভেতর। কেননা, রোগীকে কোনো মশা কামড় দিয়ে অন্য সুস্থ লোককে কামড়ালে তিনিও চিকুনগুনিয়ায় আক্রান্ত হতে পারেন।
এ বিষয়ে দেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, এ পর্যন্ত সারা দেশে দুই হাজার ১০০ জন চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। এ ছাড়া কেবল আইইডিসিআরের গবেষণাগারে পরীক্ষা করা ৬৬৯টি নমুনার মধ্যে ৫৩৩টিতেই চিকুনগুনিয়া ভাইরাস শনাক্ত হয়েছে। এই নমুনাগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের কাছে পাঠানো হয়। এদিকে, গত ৩ই জুলাই সচিবালয়ে চিকুনগুনিয়া নিয়ে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম মশক নিধন কার্যক্রমকে আরো জোরালো করতে সিটি করপোরেশনে জনবল আরো বাড়ানোর আহ্বান জানিয়েছেন। এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন আগামী চার থেকে ছয় সপ্তাহের মধ্য চিকুনগুনিয়া রোগ নিয়ন্ত্রণে আসবে জানিয়ে বলেন, চিকুনগুনিয়া প্রতিরোধে কার্যক্রম চলছে। মেয়র সিটি করপোরেশনের সীমাবদ্ধতার কথা স্বীকার করে বলেন, শিগগিরই লোক নিয়োগে পদক্ষেপ নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

গ্রামে মানুষেরা চিকুনগুনিয়া জ্বরে আতঙ্ক

আপডেট টাইম : ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০১৭