বাঙালী কণ্ঠ ডেস্কঃ পুরো নাম তানিয়া ফারুক মেহজাবীন। মিডিয়াতে দারুণ ব্যস্ত সময় পার করছেন। তানিয়া ফারুকের মিডিয়ায় পথচলা ২০১২ তে র্যাম্প এ গ্রুমিং এর মাধ্যমে। ২০১৩ তে প্রথম র্যাম্প দিয়ে মঞ্চে কাজ করা শুরু। তার পর থেকে একে একে করেছেন টেলিফিল্ম, ধারাবহিক নাটক,খন্ড নাটক,শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও করেছেন। উল্লেখযোগ্য কাজের মধ্যে সিফাত আহমেদ এর পরিচালনায় এক ঘন্টার নাটক “ভবিষ্যত অন্ধকার”, কাসেম শিকদারের পরিচালনায় ৩৬ পর্বের ধারাবহিক নাটক “রুপবান বিউটি পার্লার”, সঞ্জীব দাস পরিচালনায় ধারাবিহক নাটক“ গ্রামের নাম পাগলপুর”,জামাল উদ্দীন জামাল পরিচালনায় ১০৪ পর্বের ধারাবাহিক নাটক “আশা নিরাশার মাঝে”, মনন আসাদের পরিচালনায় ধারাবহিক নাটক “প্রেমের ১৪৪ ধারা, অরণ্য পলাশের পরিচালনায় টেলিফিল্ম “ যে ছিল হিয়ার মাঝে ”প্রভৃতি।
তানিয়া ফারুক তার অভিনয় শৈলি দিয়ে দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে। এই অভিনেত্রীর শর্ট ফিল্ম “নেকলেস ” এবং টেলিফিল্ম “চুরি চুরি মন চুরি ” প্রচারের অপেক্ষায় আছে।
কাজ দুটির পরিচালক যথাক্রমে ইভান মনোয়ার ও সুমন আহমেদ। অভিনয়ের পাশাপাশি অসহায় মানুষদের জন্য কিছু করতে পছন্দ করেন তিনি । তানিয়া ফারুক জানান ,“ ভালো গল্প আর চরিত্র পেলে ভবিষ্যতে বড় পর্দায় কাজ করার ইচ্ছে আছে তার। তার ভক্তদের সবসময় ভালো, সৃজনশীল কাজ উপহার দিতে চান।
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক
বাঁধনের ওপর হামলা নিয়ে সংসদে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৫ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল সরকার
বাঁধনের ওপর হামলা, ইতালির আইনে শাস্তি কী
শেখ হাসিনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে জুলাই যোদ্ধারা: হুইপ দুলু
ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল
বিটিসিএল অফিসে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
খুন ও ডাকাতির মামলা ২৩ বছর আগের সাজায় অশীতিপর বৃদ্ধ কারাগারে
মিডিয়ায় তানিয়ার ব্যস্ততা
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০১৭
- 622
Tag :
জনপ্রিয় সংবাদ

























