বাঙালী কণ্ঠ ডেস্কঃ ইয়েল বিশ্ববিদ্যালয় ও টিইডি টকে বক্তৃতা দেয়ার পর এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেয়ার আমন্ত্রণ পেলেন বলিউড বাদশা শাহরুখ খান। এর আগে ভ্যাংকুভারের ‘টিইডি টক’-এ তার বক্তৃতা শুনে মুগ্ধ হন অনুষ্ঠানের অতিথিরা। এবার তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে শাহরুখ খান বলেন, আমি কথা বলতে খুবই ভালোবাসি। কেউ যখন আমাকে কোথাও বক্তব্য দেয়ার জন্য আমন্ত্রণ জানান, তখন ভালোই লাগে। ২০১২ সালে ইয়েলে গিয়েছিলাম। এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ পেয়েছি। আমার অন্য কাজের কোনো ক্ষতি না হলে নিশ্চয় আমি সেখানে যাবো। শাহরুখ খান যেসব অনুষ্ঠানে বক্তব্য দিয়ে থাকেন তা তিনি নিজে লিখেন বলেও জানিয়েছেন। তিনি বলেন, অন্য কেউ আমার বক্তৃতা লিখে দিলে মোটেও ভালো লাগে না। যে ব্যস্ততা তাতে এক জায়গায় বসে বক্তৃতা লিখতে আমার খানিকটা সময় লেগে যায়। তবু এ কাজটি আমি নিজে করতেই ভালোবাসি। তবে এখন পর্যন্ত ঠিক করিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে বক্তব্য দেবো।
সংবাদ শিরোনাম :
পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
জলবায়ু সংকটে সবচেয়ে বড় বিপদে বাংলাদেশ
ছবি তোলাই ট্রেন্ড
হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার খোলা থাকবে ব্যাংক
ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী
এআই সুপারপাওয়ার হওয়ার দৌড়: আলুর রাজধানী থেকে তৈরি হচ্ছে চীনের ‘ডিজিটাল সাম্রাজ্য’
রোহিঙ্গার দায়িত্ব বাংলাদেশ একা বহন করতে পারে না : তারেক রহমান
ইউপি নির্বাচনে বদলে গেল প্রতীক, চেয়ারম্যান পদে থাকছে ২০টি
পলাতক ফ্যাসিস্ট দেশকে অস্থিতিশীল করতে কলকাঠি নাড়ছে: রিজভী
উমামা ফাতেমা ‘বিমানবন্দরে আটকের খবর’ ভুয়া
এবার অক্সফোর্ডে বক্তা শাহরুখ
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
- 428
Tag :
জনপ্রিয় সংবাদ


























