ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

মধ্য আফ্রিকায় ট্রাক দুর্ঘটনায় নিহত ৭৮

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে পণ্য ও যাত্রীবোঝাই একটি ট্রাক দুর্ঘটনায় কমপক্ষে ৭৮জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭২জন। মঙ্গলবার গভীর রাতে রাজধানী বাঙ্গুই থেকে ৩০০ কিলোমিটার উত্তর-পূর্বে বাম্বারি শহর থেকে ১০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পণ্য ও যাত্রী নিয়ে ট্রাকটি মালুম গ্রামের হাটে যাচ্ছিল।

বাম্বারি বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রধান চিকিৎসক চাম্বারলাইন বলেছেন, ‘এই মুহূর্তে আমরা ৭৮জন মৃত ও ৭২জন আহত নিশ্চিত হয়েছি। দুর্ঘটনাস্থল থেকে আহত কয়েকজনকে সরাসরি তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই কয়েকজন মারা গেছে। তবে অধিকাংশই দুর্ঘটনাস্থলে মারা গেছে।

বাম্বারির মেয়র আবেল মাটচিপাতা জানিয়েছেন, এটি ছিল ১০ চাকার ট্রাক এবং কয়েকটন পণ্য পরিবহন করছিল।

একজন আইনপ্রণেতা জানিয়েছেন, ট্রাকটি আতিরিক্ত যাত্রী ও পণ্য বোঝাই ছিল এবং অতিরিক্ত গতিতে চালানো হচ্ছিল। বাজারে দ্রুত যাওয়ার জন্যই অতিরিক্ত গতিতে চালানো হচ্ছিল বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

মধ্য আফ্রিকায় ট্রাক দুর্ঘটনায় নিহত ৭৮

আপডেট টাইম : ০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭