ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন সেচকাজে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌর বিদ্যুৎচালিত পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী আত্মঘাতী হয়ে উঠছে মানুষ জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি লেবার নেতা করবিনের ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ব্যালন ডি’অর: সুযোগ থাকলে মেসিকে ১০০ বার ভোট দিতেন জিদান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বর্তমান বিরোধী দল সংসদে অশ্লীল ভাষা ব্যবহার করে না

সংসদের প্রধান বিরোধী  দল জাতীয় পার্টির প্রশংসা করে প্রধানমন্ত্রী ও সংসদ নেত্রী  শেখ হাসিনা বলেছেন, বর্তমানে সংসদে গঠনমূলক আলোচনা হয় এবং সংবিধান অনুযায়ী যেকোন বিলের ওপর শোভন কথাবার্তা হয়।  বর্তমান বিরোধী দল সংসদে বিএনপির মতো অশ্লীল ভাষা ব্যবহার করে না। এর ফলে সংসদ সম্পর্কে জনগণের মনে যে নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছিল তার পরিবর্তন হয়েছে। সংসদ হয়ে ওঠেছে কার্যকর।

বৃহস্পতিবার যুব মহিলা লীগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তারা কোন নিয়ম-কানুন মানতে চায়নি। তারা যখন সংসদে বিরোধী দলে ছিল তখন তাদের সংসদ সদস্যরা অশ্লীল ভাষা ব্যবহার করতেন।

শেখ হাসিনা বলেন, আমরা বাংলাদেশে গণতন্ত্রের সুস্থ ধারাবাহিকতা বজায় রাখতে চাই। দেশে গণতন্ত্রের সুস্থ ধারাবাহিকতা বজায় রাখার জন্যই আওয়ামী লীগকে আবারও নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে হবে। ‘আওয়ামী লীগ যদি রাষ্ট্রক্ষমতায় থাকে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে এবং সাংবিধানিক ধারাবাহিকতা বজায় থাকবে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আমাদের রাজনীতির প্রধান লক্ষ্য হচ্ছে শোষিত, বঞ্চিত শ্রমিক শ্রেণির ভাগ্য পরিবর্তন। অন্যদিকে, বিএনপি যখন ক্ষমতায় আসে জনগণের অবস্থা উন্নয়নের পরিবর্তে অবনতি হয়। জনগণের মৌলিক অধিকার এবং দেশে শান্তি থাকে না। এটি এখন জনগণের কাছে পরিষ্কার।

বিভিন্ন ক্ষেত্রে সরকারে সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, তিনি সবসময়ই ক্ষমতাকে উপভোগ নয়, দায়িত্ব পালন ও জনগণের সেবার সুযোগ হিসেবে দেখেন।আমরা ক্ষমতায় আসি জনগণের সেবক ও খাদেম হিসেবে কাজ করতে।

নারীর ক্ষমতায়ন এবং তাদের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিতকরণে তাঁর সরকারের বিভিন্ন সাফল্যের বর্ণনা দিয়ে আওয়ামী লীগ সভাপতি এসব সাফল্য জনগণের সামনে তুলে ধরতে কাজ করার জন্য যুব মহিলা লীগের নেতা-কর্মীদের নির্দেশ দেন।

তিনি বলেন, এসব সাফল্যের কথা জনগণকে জানানো উচিত। প্রধানমন্ত্রী দেশে বিভিন্ন আন্দোলনে যুব মহিলা লীগ নেতাদের সাহসী ভূমিকার প্রশংসা করেন এবং এজন্য তাদের অভিনন্দন জানান।

যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন

বর্তমান বিরোধী দল সংসদে অশ্লীল ভাষা ব্যবহার করে না

আপডেট টাইম : ০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭