ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

এইচএসসির ফল প্রকাশ ২৩ জুলাই

আগামী ২৩ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রুহী রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ২৩ জুলাই সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি তুলে দেয়া হবে। পরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন।

একটি সূত্র জানায়, আনুষ্ঠানিকভাবে এইচএসসির ফল ঘোষণার জন্য ২৩ ও ২৪ জুলাই প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছিল। ২৪ জুলাই সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক থাকায় ২৩ জুলাইকে ফল প্রকাশের জন্য বেছে নেয়া হয়।

এ বছর দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি, মাদ্রাসা বোর্ডের আলিম ও কারিগরি বোর্ডের এইচএসসি (বিএম/ভোকেশনাল) পরীক্ষায় ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী অংশ নেয়।

এইচএসসির লিখিত পরীক্ষা গত ২ এপ্রিল থেকে শুরু হয়ে শেষ হয় ১৫ মে। আর ব্যবহারিক পরীক্ষা ২৫ মে শেষ হয়েছে।

পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করে শিক্ষা বোর্ডগুলো। সেই হিসেবে আগামী ২৪ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে। তার ঠিক আগের দিনেই ফল প্রকাশের জন্য তারিখ নির্ধারণ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এইচএসসির ফল প্রকাশ ২৩ জুলাই

আপডেট টাইম : ০৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭