ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী উপহার কেনার আগে যে ৭টি বিষয় মনে রাখা জরুরি চীনে ৩০ দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের গণমাধ্যম সহযোগিতা সেমিনার আগামী বছরের জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন: ইসি মাছউদ জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা ইমরান খানের বোনকে গ্রেপ্তার, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ ঘিরে উত্তেজনা চীনা নাগরিকের ২.৫ কেজি সোনা উদ্ধার, আনসারের বিচক্ষণতায় পাচারচেষ্টা নস্যাৎ জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী হাফেজদের উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

দেশে ইন্টারনেট ব্যবহারকারী ৭ কোটি

বাঙালি কণ্ঠ নিউজঃ  দেশে ইন্টারনেট সংযোগের সংখ্যা ৭ কোটির বেশি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি বলছে, প্রতি ১০০ জনের মধ্যে এখন ইন্টারনেট ব্যবহার করছে প্রায় সাড়ে ৪৪ জন। ইন্টারনেট ব্যবহারের এ মাইলফলক তৈরি হয় এপ্রিল মাসে। আর মে মাসের শেষে এ সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ১৯ লাখ ৫৬ হাজারে। সর্বশেষ ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে গ্রাহকসংখ্যার হিসাব প্রকাশ করে বিটিআরসি। ওই তথ্য অনুযায়ী, তখন কার্যকর ইন্টারনেট সংযোগ ছিল ৬ কোটি ৭২ লাখ ৪৫ হাজার। এর মধ্যে এপ্রিল মাসে সংযোগ ৭ কোটি পেরিয়ে যায়। সম্প্রতি সংসদে টেলিযোগাযোগ বিভাগ জানায়, এপ্রিলের শেষে কার্যকর ইন্টারনেট সংযোগ ছিল ৭ কোটি ৭৭ লাখ ৯৬৯। এখনও আনুষ্ঠানিকভাবে মে মাসের তথ্য প্রকাশ না করলেও অপারেটরগুলো বিটিআরসির কাছে যে পরিসংখ্যান জমা দিয়েছে, সেখানে বলা হয়েছে মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত রয়েছে ৬ কোটি ৭৪ লাখ সিম। তবে সেখানে থ্রিজি বা টুজি বিষয়ে আলাদা তথ্য নেই। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের মাধ্যমে গ্রাহকরা সংযোগ নিয়েছেন ৪৪ লাখ ৪০ হাজার। আর আরও ১ লাখ ৪ হাজার ইন্টারনেট সংযোগ দেয়া হয়েছে তিনটি ওয়াইম্যাক্স অপারেটর ও রাষ্ট্রায়ত্ত ল্যান্ডফোন কোম্পানি বিটিসিএলের মাধ্যমে। এর আগে গেল বছর মার্চে ৬ কোটি ইন্টারনেট সংযোগের মাইলফলকে পৌঁছে দেশ। ২০১৫ সালের জুলাইয়ে ৫ কোটিতে পৌঁছেছিল ইন্টারনেট সংযোগ। এসব সংযোগের বিপরীতে এখন সব মিলে প্রায় ৪০০ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার হচ্ছে। গত বছর ৬ কোটি সংযোগের সময় মোট ইন্টারনেট ডাটার ব্যবহার ছিল ১৬৩ দশমিক জিবিপিএস। টেলিকম সংশ্লিষ্টদের মতে, এত বেশি ইন্টারনেট সংযোগ হওয়ার ক্ষেত্রে মোবাইল ফোনের তৃতীয় প্রজন্মের সেবা থ্রিজি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এ কারণেই বাড়ছে ডেটার ব্যবহার।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে ইন্টারনেট ব্যবহারকারী ৭ কোটি

আপডেট টাইম : ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭