ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

আট অভ্যাস কমিয়ে দিতে পারে পুরুষের স্পার্ম কাউন্ট

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বন্ধ্যাত্বের জন্য যে কেবল নারীরা দায়ী তা কিন্তু নয়। বর্তমান পরিসংখ্যান বলছে, প্রায় ৩০ থেকে ৫০ শতাংশ বন্ধ্যাত্বের জন্যই দায়ি পুরুষেরা। পরিবার পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াচ্ছে পুরুষের পর্যাপ্ত স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা।

নিশ্চয়ই জানেন, পিতা হওয়ার সুখ পেতে চাইলে পুরুষের পর্যাপ্ত স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা থাকাটা অত্যন্ত জরুরি। মদ্যপান, ধূমপান, ব্যায়াম বা শ্রমসাধ্য শরীরচর্চার মতো একাধিক বিষয় স্পার্ম কাউন্টের ওপর প্রভাব ফেলে। চলুন তবে জেনে নেয়া যাক এমন ৮টি কারণ যেগুলো আপনার অজান্তেই কমিয়ে দিতে পারে স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা।

মাত্রাতিরিক্ত কাজের চাপ শুক্রাণুর স্বাভাবিক উত্পাদনে বাধা সৃষ্টি করে।

সানস্ক্রিনের মধ্যে থাকা বিপি-২, ৩০এইচ-বিপি শুক্রাণুর সংখ্যা কমিয়ে দেয়। তাই অতিরিক্ত সানস্ক্রিন ব্যবহার এড়িয়ে চলুন।

স্পার্ম কাউন্ট স্বাভাবিক রাখতে প্রয়োজন নিয়মিত সুস্থ, স্বাভাবিক যৌন জীবন। তা না হলে ধীরে ধীরে কমে যেতে পারে শুক্রাণুর সংখ্যা।

পিতৃত্ব সুখ পেতে চাইলে অতিরিক্ত মদ্যপানের অভ্যাস ত্যাগ করতে হবে। কারণ একাধিক গবেষণায় প্রমাণ মিলেছে যে অতিরিক্ত মদ্যপানের ফলে শুক্রাণুর স্বাভাবিক উত্পাদন বাধাপ্রাপ্ত হয়। ফলে ধীরে ধীরে কমে যায় শুক্রাণুর সংখ্যা।

অতিরিক্ত আঁটোসাঁটো আন্ডারওয়্যার বা অন্তর্বাস পরলে কমে যায় স্পার্ম কাউন্ট। সম্প্রতি অক্সফোর্ড ইউনিভার্সিটির হিউম্যান রিপ্রোডাকশন জার্নালে প্রকাশিত একটি গবেষণা রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে।

শুক্রাশয় থাকে শরীরের বাইরে। কোলের উপর ল্যাপটপ রেখে কাজ করার ফলে উত্তপ্ত ল্যাপটপের সংস্পর্শে স্পার্মের স্বাভাবিক উত্পাদন বাধাপ্রাপ্ত হয়।

মাত্রাতিরিক্ত ধূমপানের অভ্যাস শরীরে ফ্লুইডের পরিমাণ কমিয়ে দেয়। ফলে কমে আসে স্পার্ম কাউন্ট। তাছাড়া নিকোটিন শুক্রাণুর স্বাভাবিক উত্পাদনে পরোক্ষভাবে বাধা সৃষ্টি করে।

অতিরিক্ত গরম পানিতে গোসল করার অভ্যাস শুক্রাশয়ের তাপমাত্রা বাড়িয়ে দেয়। ফলে শুক্রাণুর স্বাভাবিক উত্পাদন বাধাপ্রাপ্ত হয়। যে কারণে ধীরে ধীরে কমে যায় শুক্রাণুর সংখ্যা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

আট অভ্যাস কমিয়ে দিতে পারে পুরুষের স্পার্ম কাউন্ট

আপডেট টাইম : ০৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১