ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

পিরিয়ডে অতিরিক্ত ব্লিডিং হতে পারে যেসব জটিল সমস্যার কারণ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ প্রত্যেকটি নারীরই মাসের নির্দিষ্ট একটি সময়ে পিরিয়ড হয়ে থাকে। এই নিয়মটি প্রাকৃতিকভাবেই ঘটে থাকে। পিরিয়ড চলাকালীন নারীদের কিছু সমস্যাও দেখা দেয়। যেমন- পেট ব্যথা, বমি বমি ভাব, খিটখিটে মেজাজ, অতিরিক্ত ব্লিডিং ইত্যাদি। আমাদের দেশে প্রায় ৫০ শতাংশ মেয়ে পিরিয়ড সংক্রান্ত নানা সমস্যায় ভোগেন। দিন দিন এই সংখ্যা বেড়েই চলেছে।

সঠিক চিকিৎসার অভাবে এদের অনেকেই ক্রনিক অ্যানিমিয়া-সহ নানা সমস্যায় ভুগছেন। তবে রোগ নির্ণয় পদ্ধতি উন্নত হওয়ায় এবং সচেতনতা বাড়ায় আগের থেকে অনেক বেশি রোগ ধরা পড়ছে। এ সমস্যায় সবচেয়ে বেশি ভোগেন, সদ্য কিশোরী এবং ৪০ বছরের বেশি বয়সি মহিলারা।

কারণ কিশোরী বয়স পিরিয়ড শুরুর সময় এবং ৪০ বছর বয়সের পর মেনোপজের আগে শরীরে সাময়িক ভাবে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের তারতম্য হয়। এর ফলেই অতিরিক্ত ব্লিডিংয়ের সমস্যা বাড়ে।

পিরিয়ডের সময় অতিরিক্ত ব্লিডিংয়ের কারণ

জরায়ুতে ফাইব্রয়েড বা টিউমার।

জরায়ু লাইনিং এ বিনাইন (অর্থাৎ ক্যান্সার নয় এমন) পলিপ হলে।

জরায়ুর এন্ডোমেট্রিয়ামের সমস্যা।

জন্ম নিয়ন্ত্রণের জন্য ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস ব্যবহার করলে তার পার্শ্ব প্রতিক্রিয়ায়।

সারভিক্সে সংক্রমণ।

গর্ভপাত।

ইউটেরাস ও সারভিক্সের ক্যান্সার হলেও অতিরিক্ত ব্লিডিং হয়।

রক্তের কিছু বিরল অসুখে অনেক সময় হেভি ব্লিডিং হয়।

হরমোন ওষুধ, রক্ত পাতলা করার ওষুধের পার্শ্ব প্রতিক্রয়ায় অতিরিক্ত ব্লিডিংয়ের ঝুঁকি থাকে।

লিভার ও কিডনির অসুখ থাকলেও এই সমস্যা হতে পারে।

ওভারিতে কোনো সমস্যা থাকলে ঠিক মতো ডিম্বাণু নিঃসরণ হয় না। তাতে প্রোজেস্টেরন হরমোন উৎপাদন কমে গিয়ে এই সমস্যা দেখা দেয়।

তাই পিরিয়ড নিয়ে অবহেলা না করে সমস্যা দেখা মাত্রই চিকিৎসকের পরামর্শ নিন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

পিরিয়ডে অতিরিক্ত ব্লিডিং হতে পারে যেসব জটিল সমস্যার কারণ

আপডেট টাইম : ০৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১