ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন আঞ্জুয়ারা

জামালপুর শহরের দেওয়ানপাড়া বেসরকারি হাসপাতাল এ্যাপোলোতে আঞ্জুয়ারা বেগম (২১) নামের এক প্রসূতি চারটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে সিজারের মাধ্যমে তাদের জন্ম হয়। আঞ্জুয়ারা বেগমের বাড়ি সরিষাবাড়িতে।

বিষয়টি নিশ্চিত করে অস্ত্রোপচার করা চিকিৎসক ডা. খায়রুল বাশার পলাশ বলেন, আমার তত্ত্বাবধানে চার শিশুর জন্ম হওয়ায় আমি খুবই খুশি। শিশুদের মা সুস্থ আছেন।

তিনি আরও বলেন, বিকেল পাঁচটার থেকে শুরু হয় অপারেশন। প্রায় ঘন্টাখানেক সময় ধরে তার অপারেশন করা হয়। পরে ওজন কম হওয়ার ফলে উন্নত চিকিৎসার জন্য শিশুদের জামালপুর জোনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

জন্ম নেওয়া চার নবজাতকের সবাই মেয়ে। আঞ্জুয়ারা বেগম জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চর-সরিষাবাড়ি এলাকার বাসিন্দা কাঠমিস্ত্রি মো. বাবুর স্ত্রী।

আঞ্জুয়ারা বেগমের স্বামী কাঠমিস্ত্রি বাবু জানান, দুই দিন আগে তার স্ত্রীকে ওই হাসপাতালে ভর্তি করেন। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত ডাক্তাররা নিশ্চিত হন যে, তার স্ত্রীর গর্ভে চারটি সন্তান রয়েছে। সন্তান প্রসবের পরপরই তাদেরকে জামালপুর জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। মা ও শিশু সবাই সুস্থ রয়েছে।

এদিকে, এক সঙ্গে চার শিশু কন্যা জন্ম নেওয়ার খবর প্রকাশ হলে শহরে চাঞ্চল্য সৃষ্টি হয়। অনেকেই চার সন্তানকে দেখতে হাসপাতালে ভীড় জমান।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন আঞ্জুয়ারা

আপডেট টাইম : ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩