ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশে ফিরে সংবর্ধনা পেল মিশর ফুটবল দল ‘তাফহীমুল কোরআন’ পোড়ানোর দায়ে গ্রেফতার মেহেদী কারাগারে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েল কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, দায় স্বীকার মায়ের

ফল-সব্জির সংরক্ষণকাল বাড়াতে সফলতা

গামা রশ্মি বা খাদ্য বিকিরণ প্রযুক্তি ব্যবহারে পেঁয়াজের পাশাপাশি আদা, রসুন, টমেটো, আলুসহ বিভিন্ন ফল ও সবজির সংরক্ষণকাল বাড়াতে সফলতা পেয়েছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, এতে কমবে কৃষিপণ্যের আমদানি, বাঁচবে বৈদেশিক মুদ্রা। 

পেঁয়াজ উৎপাদনে বিশ্বের তৃতীয় স্থানে বাংলাদেশ। এরপর ঘাটতি মেটাতে পেঁয়াজ আমদানি করতে হয়। তবে ঘাটতির অন্যতম কারণ হিসাবে পেঁয়াজের অপচয় বা নষ্ট হওয়াকে চিহ্নিত করা হয়েছে।

পেঁয়াজের ওজন হ্রাস কমানো ও পঁচনরোধে ২০২০ সাল থেকে গবেষণা করছেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার উদ্যানতত্ত্ব বিভাগের বিজ্ঞানীরা।

তিন বছরের গবেষণায় ফলও মিলেছে আশানুরূপ। গামা রশ্মি বা আলোর বিকরণ প্রযুক্তি ব্যবহারে পেঁয়াজের ওজন হ্রাস ও পঁচন কমার পাশপাশি বেড়েছে সংরক্ষণকাল। এতে নয়মাস পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করা যায়।

বিজ্ঞানীরা বলছেন, এতে পেঁয়াজের আমদানি নির্ভরতা অনেকটাই কমে আসবে।

বিনা’র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নাসরীন আখতার বলেন, “পেঁয়াজের ঘাটতি কমানোর জন্য কিভাবে সংরক্ষণকাল বাড়াতে পারি এজন্য গবেষণা করছি। তাতে সফলতাও পেয়েছি।”

বিনা মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেন, “আমাদের প্রায় ২০-২৫ হাজার কোটি টাকা লোকসান হয়। সেই লোকসান কমিয়ে আনতে পারবো, সেই সঙ্গে সরকারের রাজস্ব আয়ও বাড়বে।”

পেঁয়াজে সফলতার পর অন্য সবজি ও ফলমূল সংরক্ষণেও চলছে গবেষণা।

বিনা’র উদ্যানতত্ত্বের বিভাগীয় প্রধান ড. রফিকুল ইসলাম বলেন, “বিভিন্ন সবজি, ফল এবং মশলা জাতীয় ফসলের সংরক্ষণকাল বৃদ্ধি করার জন্য গামা রশ্মি প্রয়োগ করে বিভিন্ন গবেষণা চালিয়ে যাচ্ছি।”

কৃষিপণ্যের সংরক্ষণকাল বাড়াতে গাজীপুরে ইরাডিয়েশন সেন্টার স্থাপনের কাজ চলছে বলেও জানান বিনার বিজ্ঞানীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

ফল-সব্জির সংরক্ষণকাল বাড়াতে সফলতা

আপডেট টাইম : ০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩