ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

নিরাপত্তা দিন, তবে আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করবেন না

বাঙালী কণ্ঠ নিউজঃ  রাষ্ট্রের দুই শীর্ষ প্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স-এসএসএফের সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা আমার নিরাপত্তার জন্য কাজ করেন। আপনারা আমাকে নিরাপত্তা দিন ভালো কথা, কিন্তু খেয়াল রাখবেন যেন আমি জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে না যাই। কারণ পরিবার হারানোর পরে ওরাই আমার কাছের মানুষ।

শনিবার প্রধানমন্ত্রীর
কার্যালয়ে এসএসএফ-এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক দরবারে একথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, বিভিন্ন সময়ে বারবার আমাদের উপর আঘাত এসেছে কিন্তু আমাদের দমাতে পারেনি। আমার উপর যখন গ্রেনেড হামলা হয়েছে। আমার চারপাশে থাকা মানুষ মানবদেয়াল তৈরি করে সেসময় আমাকে বাঁচিয়েছে। যখন বিরোধীদলে ছিলাম, তখন তো নিরাপত্তা তেমন ছিল না, সাধারণ জনগণই আমাকে রক্ষা করেছে।

জঙ্গিবাদ বিষয়ে তিনি বলেন, জঙ্গিবাদ একটি আন্তর্জাতিক সমস্যা সেটাতে কোনো সন্দেহ নেই। তারপরও সেটা নিয়ন্ত্রণ করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশে যেসব বিদেশী অতিথিরা আসেন, তাদের নিরাপত্তার জন্য কাজ করে এসএসএফ। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি যে বর্তমানে বাংলাদেশ সফর করছেন, তার জন্যও খুবই ভালো আয়োজন করা হয়েছে এবং তিনি সেটাতে সন্তোষ প্রকাশ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিরাপত্তা দিন, তবে আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করবেন না

আপডেট টাইম : ০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭