ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

কম বয়সেই বাতের সমস্যা? এড়াতে না বলুন যে ৫ খাবার

অফিসে একটানা বসে কাজ। অনেক সময় ব্যস্ততার কারণে চেয়ার ছেড়ে ওঠারও সময় হয় না। এর ফলে শরীরের হাড়, স্নায়ু সবই ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ সময় বসে থাকার ফলে হাড় ক্ষয়সহ নানা জটিলতা দেখা দিতে পারে। স্নায়ুর নানা সমস্যা হওয়াটাও অস্বাভাবিক নয়। এমনকি দীর্ঘ সময় এভাবে বসে থেকে কাজ করায় হাঁটুতে ক্ষয় হয়।

চিকিৎসকরা বলে থাকেন, এমন কয়েকটি খাবার রয়েছে যেগুলো নিয়মিত খেলে হাড় ক্ষয়ের আশঙ্কা বেড়ে যায়। হাড় ভালো রাখতে সেই খাবারগুলো এড়িয়ে চলাই শ্রেয়।

নরম পানীয়

গরমে স্বস্তি পেতে নানা ধরনের বোতলজাত পানীয়তে চুমুক দেন। কিন্তু চিকিৎসকদের মতে, এই ধরনের পানীয়তে ফসফরিক অ্যাসিড ভরপুর মাত্রায় থাকে। মাত্রাতিরিক্ত হারে এই ধরনের পানীয় খাওয়ার ফলে ফসফরিক অ্যাসিড শরীরে জমা হতে থাকে। এই অম্ল উপাদানটি হাড় ক্ষয়ের অন্যতম কারণ।

প্রাণীজ প্রোটিন

শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রাণীজ প্রোটিন অপরিহার্য। পুষ্টিবিদেরাও নিয়মিত মাছ, মাংস, ডিম খেতে বলেন। তবে প্রয়োজনের অতিরিক্ত এই ধরনের খাবার খাওয়ার অভ্যাস কিন্তু হাড় ক্ষয়ের ও কারণ হয়ে উঠতে পারে।

চিনি

রোজের খাদ্যতালিকায় চিনির মাত্রা যত কমাতে পারবেন ততই ভালো। অতিরিক্ত চিনি খাওয়ার অভ্যাস কেবল ওবিসিটির সমস্যা ডেকে আনে না, শরীরে ক্যালসিয়ামের মাত্রা কমে যায়। ফলে হাড়ের ক্ষয় হয়।

লবণ

শুধু উচ্চ রক্তচাপ নয়, হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে কাঁচা লবণ খাওয়ার অভ্যাস কমাতে হবে। সরাসরি হাড়ের উপর প্রভাব ফেলা ছাড়াও, লবণ কিন্তু শরীরে ক্যালশিয়ামের মাত্রা কমিয়ে দিতে পারে। তাই বেশি লবণ খাওয়ার অভ্যাস থাকলে তা বন্ধ করা প্রয়োজন। রান্নাতেও বেশি লবণ দেওয়া উচিত নয়।

কফি

মাথার যন্ত্রণা কমাতে কফির ভূমিকা অনেকেই স্বীকার করেন। কিন্তু এতে থাকা ক্যাফিন হাড়ের সমস্যার কারণ হতে পারে। কম বয়সে হাড় ক্ষয়ের ঝুঁকি কমাতে বেশি কফি না খাওয়াই ভালো।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

কম বয়সেই বাতের সমস্যা? এড়াতে না বলুন যে ৫ খাবার

আপডেট টাইম : ০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩