ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

৫ জানুয়ারির মত নির্বাচন করতে চাইলে গণআন্দোলন

বাঙালী কণ্ঠ নিউজঃ  বিএনপির ভাইস চেয়্যারম্যান শামসুজ্জামান দুদু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির মত নির্বাচন করতে চাইলে গণআন্দোলন গড়ে তোলা হবে যা হবে বাংলাদেশের ইতিহাসে ভয়াবহতম গণআন্দোলন।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। কবি, সাহিত্যক ও রাজনীতিবিদ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর ৮৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘ইসমাইল হোসেন সিরাজীর জীবন ও রাজনীতি শীর্ষক’ এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় স্মরণমঞ্চ।

সরকারকে উদ্দেশ্য করে শামসুজ্জামান দুদু বলেন, ‘৫ জানুয়ারির মত নির্বাচন করতে চাইলে তীব্র গণআন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে আপনাদের পতন ত্বরান্বিত করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন কয়েকদিন আগে বললেন, নির্বাচনের তিন মাস আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে তারা কাজ করবেন। আপনারা তো পাঁচ বছরের জন্য গঠিত নির্বাচন কমিশন। তিন মাস আগে যদি আপনারা কাজ করেন তাহলে পাঁচ বছর বেতন নেবেন কেন? কেবল সরকারের অনুকুলে যদি কথা বলেন তাহলে আমরা আপনাদেরকে মানবো কেন? আপনারা তো নিজেরাই নিজেদেরকে বিতর্কিত করছেন।’

তিনি বলেন, ‘কয়েক দিন আগে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, বর্তমান সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। এ কথা বলে তিনি তো এক পক্ষে চলে গেলেন। আমরা সহায়ক সরকারের দাবি করছি সে ব্যাপারে তিনি কিছু বললেন না।’

আয়োজক সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী মনিরুজ্জামান দেওয়ান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

৫ জানুয়ারির মত নির্বাচন করতে চাইলে গণআন্দোলন

আপডেট টাইম : ১০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭